Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Durgapur

জমি-গ্যাস কিছুই নেই! অ্যাকাউন্টে ঢুকেও নিমেষে গায়েব পিএম কিষাণ-গ্যাসের ভর্তুকি, ‘ভূতুড়ে’ কাণ্ড কাঁকসায়

সীমা দাসের কথায়, “আমি খুব চিন্তার মধ্যে রয়েছি। এইভাবে টাকা ঢুকছে, আবার তুলেও নেওয়া হচ্ছে। তাতে আমার ভয়ও বাড়ছে। আমাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে, সেই নিয়েই আমি খুব ভয়ের মধ্যে রয়েছি।”

সনাতন গড়াই
সনাতন গড়াই

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৩:৩৪

link
সনাতন গড়াই
সনাতন গড়াই

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৩:৩৪

options
link
জমি-গ্যাস কিছুই নেই! অ্যাকাউন্টে ঢুকেও নিমেষে গায়েব পিএম কিষাণ-গ্যাসের ভর্তুকি, ‘ভূতুড়ে’ কাণ্ড কাঁকসায় zoom
ছবি এআই দ্বারা নির্মিত।
Advertisement

জমি বলতে কিছুই নেই। তবুও ঢুকছে পিএম কিষানের কিস্তি! এমনকী তাঁর নামে নেই গ্যাসের কানেকশন, অথচ অ্যাকাউন্টে আসছে ভর্তুকির টাকা! আবার সেই টাকা উঠেও যাচ্ছে। অদ্ভুত এক ভূতুড়ে কাণ্ডে রীতিমতো আতঙ্কে এক পরিবার। ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের হিসেব দেখেই কার্যত চোখ কপালে উঠেছে পরিবারের সদস্যদের। প্রশ্ন উঠছে, যাঁর নামে জমি নেই, তাঁর অ্যাকাউন্টে কীভাবে আসছে পিএম কিষানের টাকা? যাঁর নামে গ্যাস সংযোগ নেই, তাঁর অ্যাকাউন্টেই বা কীভাবে ঢুকছে গ্যাসের সাবসিডি। আর সেই টাকার আসার পর কে বা কারা তুলে নিচ্ছেন বুঝে উঠে পারছেন না। ফলে পুরো বিষয়টি ঘিরে তৈরি হয়েছে রহস্য। যদিও এই বিষয়ে ইতিমধ্যে ব্যাংক এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে ওই পরিবার। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

সীমা দাসের কথায়, “আমি খুব চিন্তার মধ্যে রয়েছি। এইভাবে টাকা ঢুকছে, আবার তুলেও নেওয়া হচ্ছে। তাতে আমার ভয়ও বাড়ছে। আমাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে, সেই নিয়েই আমি খুব ভয়ের মধ্যে রয়েছি।”

বীরভূমের হেতমপুরের বাসিন্দা সীমা দাস। যদিও বর্তমানে ছেলে ও বৌমার সঙ্গে কাঁকসার বামুনাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। অভিযোগ, গত দু’মাস ধরে তাঁর ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে পিএম কিষানের কিস্তির টাকা। অথচ সীমা দাসের দাবি, তাঁর নামে কোনও জমি-জায়গা নেই। ফলে জমির মালিক কৃষকদের জন্য নির্দিষ্ট এই প্রকল্পের টাকা তাঁর ব্যাংক অ্যাকাউন্টে কীভাবে ঢুকছে, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। শুধু পিএম কিষান নয়, আরও এক আশ্চর্য লেনদেন হচ্ছে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সীমাদেবীর দাবি, তাঁর নামে কোনও গ্যাস সংযোগ নেই। অথচ তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে গ্যাসের ভর্তুকির টাকা! এখানেই শেষ নয়, অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা আবার তুলে নেওয়াও হচ্ছে। পরিবারের দাবি, তাঁরা নিজেরা এই টাকা তোলেননি। ফলে একই অ্যাকাউন্টে একের পর এক সরকারি প্রকল্পের টাকা ঢোকা এবং পরে সেই টাকা তুলে নেওয়ার ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে দাস পরিবারে। তাঁদের আশঙ্কা, এই লেনদেনের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক না থাকলেও ভবিষ্যতে এর জেরে তাঁদেরই কোনও আইনি সমস্যায় পড়তে হবে না তো? সীমা দাসের কথায়, “আমি খুব চিন্তার মধ্যে রয়েছি। এইভাবে টাকা ঢুকছে, আবার তুলেও নেওয়া হচ্ছে। তাতে আমার ভয়ও বাড়ছে। আমাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে, সেই নিয়েই আমি খুব ভয়ের মধ্যে রয়েছি।”

ঘটনায় রীতিমতো আতঙ্কে সীমা দাস।

ইতিমধ্যে ব্যাংক এবং জেলাপ্রশাসনের দ্বারস্থ হয়েছে দাস পরিবার। এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস বলেন,”যার এরকম সমস্যা হচ্ছে তাঁকে অনুরোধ করছি মহকুমাশাসকের কাছে অভিযোগ জানাতে।” কীভাবে এবং কে সেই টাকা তুলে নিচ্ছে তা খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, ব্যাংক কতৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.