অশালীন কার্যকলাপের অভিযোগে তেহট্টের একমাত্র সিনেমা হলটি বন্ধ করে দিল পুলিশ। তেহট্ট থানার কাটাখাল সংলগ্ন এলাকায় অবস্থিত এই সিনেমা হল। উৎসবের মরশুমে আচমকা হল বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চরম উদ্বেগে পড়েছেন এলাকার সিনেমাপ্রেমীরা। তবে এই হলকে কেন্দ্র করে যেভাবে অশালীন কাজকর্মের আখড়া হয়েছিল, সেখানে দাঁড়িয়ে প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগেই হল কর্তৃপক্ষকে নাইট ভিশন ক্যামেরা বসানো-সহ একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশের সেই সতর্কবার্তা সত্ত্বেও সিনেমা হলটিকে ঘিরে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ আসতে থাকে। স্থানীয় মানুষদের একাংশের অভিযোগ, দুপুরের দিকে এই সিনেমা হলে অশালীন কাজকর্ম চলত। তরুণ-তরুণীদের ভিড় বাড়ত। এহেন পরিস্থিতিতে পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই এই সংক্রান্ত অভিযোগ আসছিল। এহেন পরিস্থিতিতে ওই সিনেমা হলে অভিযান চালান জেলা পুলিশের আধিকারিকরা। কাউকে ধরতে না পারলেও সিনেমা প্রদর্শনের প্রজেক্টরটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যান আধিকারিকরা। শুধু তাই নয়, হলটি কিছুদিনের জন্য বন্ধও করে দেওয়া হয়।
আরও পড়ুন:

সামনেই পুজো। তার ঠিক আগে হলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দা ও নতুন ছবির দর্শকরা। এলাকায় কর্মরত বহু সরকারি কর্মচারী ও স্থানীয় মানুষের ছুটির দিনে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল এই সিনেমা হলটি। দর্শকরা চান, অসামাজিক পরিবেশ দূর করে হল কর্তৃপক্ষ দ্রুত সুষ্ঠু ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করুক। স্থানীয় এক বাসিন্দা সমীর বিশ্বাস বলেন, সিনেমা হল বন্ধের পিছনে এখন যে সমস্ত কারণগুলি শুনছি, তা কখনই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের সঙ্গে আছি।” সমীরবাবুর কথায়, আমরা চাই পাড়ার সুস্থ এবং স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকুক। অন্যদিকে এলাকার সিনেমাপ্রেমীদের আবেগ ও বিনোদনের কথা মাথায় রেখে পুলিশের নির্দেশমতো প্রয়োজনীয় সমস্ত মানোন্নয়ন ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে দ্রুত হলটি পুনরায় চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর
-
হিমালয়ে হিন্দুকুশ অঞ্চলে বিপদের ঘনঘটা, ২৩০টি হিমবাহ হ্রদই বিপজ্জনক!
-
১৩ বছরেই এশিয়ান গেমসে নজির, অভিষেকেই সোনাজয় ‘জলকন্যা’র
-
যৌন অনিচ্ছা গায়েব হবে নিমেষে, এই টিপসে জেন জি-র বিছানায় উঠবে ঝড়
-
মাদক কারবারির বাড়িতে আচমকা হানা, পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ অভিযুক্তের, তারপর?
-
তৃণমূলের একটা ভুলেই আজ জেলে মিলন, নন্দীগ্রামের ভোট ময়দানে দাঁড়িয়ে মমতাকে বিঁধলেন ‘বন্ধু’ সবুজ