Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Asian Games

১৩ বছরেই এশিয়ান গেমসে নজির, অভিষেকেই সোনাজয় ‘জলকন্যা’র

বয়স মাত্র ১৩। কিন্তু পুলে নামার পর তাকে দেখে মনে হল বহুযুদ্ধের নায়িকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ২১:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ২১:৪০

options
link
১৩ বছরেই এশিয়ান গেমসে নজির, অভিষেকেই সোনাজয় ‘জলকন্যা’র zoom
Advertisement

বয়স মাত্র ১৩। কিন্তু পুলে নামার পর তাকে দেখে মনে হল বহুযুদ্ধের নায়িকা। কথা হচ্ছে চিনের কিশোরী সাঁতারু যু জিডির। এশিয়ান গেমসে অভিষেকেই সোনা জিতেছে এই ‘খুদে বিস্ময়’। কেবল তা-ই নয়। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে গড়ে ফেলেছে নতুন গেমস রেকর্ডও।

টোকিওয় রবিবার ২০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে ২ মিনিট ৫.০৮ সেকেন্ডে সাঁতার শেষ করে সোনার পদক জিতে নেয় জিডি। এই ইভেন্টে আগের গেমস রেকর্ড ছিল চিনের ঝ্যাং যুফেইয়ের দখলে। হ্যাংঝৌ এশিয়াডে ২ মিনিট ৫.৫৭ সেকেন্ড সময় করে নজির গড়েছিলেন। তিন বছর পর সেই রেকর্ডই ভেঙে দিল ১৩ বছরের ‘জলকন্যা’। একই ইভেন্টে রুপো জিতেছেন জিডির স্বদেশি চ্যাং মোহান। তাঁকে ৩.৩৬ সেকেন্ড পিছনে ফেলে অনায়াসে শীর্ষস্থান দখল করে কিশোরী সাঁতারু। ব্যক্তিগত কেরিয়ারে এটিই জিডির প্রথম আন্তর্জাতিক সোনা। চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আরও দু’টি ব্যক্তিগত ইভেন্টে নামবে সে। সাঁতার থেকে চিনের প্রথম পদকটিও এল তাঁর হাত ধরেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে জিডির উত্থান ‘হাওয়া কা ঝোকা’র মতো নয়। গত বছর সাঁতার বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছিল সে। বিশ্বচ্যাম্পিয়নশিপের ইতিহাসে কনিষ্ঠতম পদকজয়ী হিসেবে নজর কেড়েছিল জিডি। ৪x২০০ মিটার রিলেতে চিনকে ব্রোঞ্জ এনে দিয়েছিল সে। ব্যক্তিগত ইভেন্টে অবশ্য চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হাতছাড়া হয়। অল্প বয়সেই বড় মঞ্চে সাফল্য এলেও চাপ যে কম নয়, তা নিজেই জানিয়েছে জিডি। গত বছর চিনের জাতীয় গেমসে চারটি পদক জিতেছিল সে। সেই প্রতিযোগিতাতেও প্রবল চাপের মধ্যে পড়তে হয়েছিল বলে জানিয়েছিল কিশোরী। তবে কোচ তাঁকে নিজের উপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছিলেন। সেই বিশ্বাসই কাজে লাগল এশিয়ান গেমসের পুলে।

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের দৌড়েও রয়েছে জিডি। এখনও অনেকটা পথ বাকি। তবে ১৩ বছর বয়সেই এশিয়াডে নজির গড়ে তাক লাগিয়ে দিল সে। ভবিষ্যতে কিশোরী এই সাঁতারুর নাম যে আন্তর্জাতিক মঞ্চে আরও জোরে উচ্চারিত হতে শুরু করেছে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, এশিয়ান গেমসের শুরু থেকেই ঝড় তুলেছে চিন। মহিলাদের পেন্টাথলনে সোনা জিতে অভিযান শুরু করার পর এখনও পর্যন্ত তাদের ঝুলিতে ১১টি সোনা-সহ মোট ২০টি পদক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.