Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Nadia

মাদক কারবারির বাড়িতে আচমকা হানা, পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ অভিযুক্তের, তারপর?

রবিবার সকালে একাধিক গাড়িতে চেপে বিশাল পুলিশ বাহিনী মল্লিকপাড়ায় হাবিবুর শেখের বাড়ি ঘেরাও করে। পুলিশের গাড়ি ঢোকার শব্দ পেয়েই বাড়ির মালিক তড়িঘড়ি পেছনের পুকুরে ঝাঁপ দেয়।

রমণী বিশ্বাস
রমণী বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ২১:৩৫

link
রমণী বিশ্বাস
রমণী বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ২১:৩৫

options
link
মাদক কারবারির বাড়িতে আচমকা হানা, পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ অভিযুক্তের, তারপর? zoom
বাড়ি থেকে গ্রেপ্তার মাদক কারবারির স্ত্রী। নিজস্ব ছবি।
Advertisement

পুলিশি অভিযানের খবর পেতেই পাশের পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে চম্পট দিলেন গৃহকর্তা! তবে শেষরক্ষা হল না। বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা ও মাদক তৈরির সরঞ্জাম-সহ পুলিশের জালে ধরা পড়লেন তাঁর স্ত্রী। রবিবার সকালে পলাশিপাড়া থানার বড় নলদহ গ্রামের মল্লিকপাড়ায় এক মাদক কারবারির বাড়িতে হানা দিয়ে এই সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে ৩৫১ গ্রাম হেরোইন, নগদ ৩ লক্ষ ৪৭ হাজার টাকা এবং মাদক তৈরির বহু সামগ্রী। গ্রেপ্তার করা হয়েছে বেলিনা খাতুন শেখ নামে এক মহিলাকে। পলাতক স্বামী হাবিবুর শেখের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

​স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবাসরীয় সকালে একাধিক গাড়িতে চেপে বিশাল পুলিশ বাহিনী মল্লিকপাড়ায় হাবিবুর শেখের বাড়ি ঘেরাও করে। পুলিশের গাড়ি ঢোকার শব্দ পেয়েই বাড়ির মালিক হাবিবুর তড়িঘড়ি পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। তবে তদন্তকারীরা গৃহকর্ত্রী বেলিনাকে আটক করে ঘরে চিরুনি তল্লাশি শুরু করেন। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে প্লাস্টিকবন্দি বিপুল পরিমাণ হেরোইন, মাদক তৈরির রাসায়নিক সরঞ্জাম এবং বিক্রির নগদ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

​তদন্তকারীদের দাবি, বড় নলদহের এই নির্দিষ্ট বাড়িটিতে কেবল বাইরে থেকে আনা মাদক কেনাবেচাই হতো না, বরং কাঁচামাল এনে পুরোদমে প্রস্তুত করা হতো হেরোইন। এলাকাটিতে এর আগেও একাধিক বার অভিযান চালিয়ে কেজি কেজি মাদক উদ্ধার ও একাধিক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​এলাকাবাসীর একাংশের আক্ষেপ, চড়া আর্থিক লাভের প্রলোভনে পড়ে স্থানীয় তরুণ প্রজন্মের পাশাপাশি বহু মহিলাও এই কারবারে জড়িয়ে পড়ছেন। বারবার পুলিশি অভিযানেও রোখা যাচ্ছে না এই কারবার। তবে তেহট্ট পুলিশের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আগামী দিনেও এমন কঠোর ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.