যত কাণ্ড যেন রেজিনগর উপনির্বাচনকে ঘিরে! এবার উপনির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হুমায়ুন কবীরের। এমনকী দলের প্রার্থী তথা তাঁর পুত্র গোলাম নবী আজাদ রবিনও প্রচারের ময়দানে থাকবেন না বলে জানিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের। তাঁর কথায়, একের পর এক দলের কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের ময়দানে থাকা যায় না।” কার্যত দলের নেতা-কর্মীদের স্বার্থের কথা ভেবেই প্রচার ময়দান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে ঘোষণা হুমায়ুনের। তবে সমাজমাধ্যমে রবিনের সমর্থনে প্রচার চলবে বলে জানিয়েছেন তিনি।
বাবার এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ তথা হুমায়ুন পুত্র রবিনও। তিনি বলেন, ”হুমায়ুন কবীর আমার বাবা। তিনি দলের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সকলের জন্য প্রযোজ্য, আমার জন্যও প্রযোজ্য।”
আরও পড়ুন:
গত কয়েকদিনে আম জনতা উন্নয়ন পার্টির একাধিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্দিষ্ট অভিযোগেই তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপরেই এদিন কার্যত ক্ষোভে ফেটে পড়েন হুমায়ুন। তিনি বলেন, ”যে সমস্ত দলীয় কর্মী আমাদের সঙ্গে থাকছেন পুলিশ বেছে বেছে তাঁদেরকে গ্রেপ্তার করছে। ইতিমধ্যেই চারজন নেতাকে রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এরপরেই উপ নির্বাচনের প্রচার থেকে নিজে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করি। দলের প্রার্থী গোলাম নবী আজাদ রবিনও ভোট প্রচারের ময়দানে নামবে না।” তাঁর কথায়, প্রচারের আর দরকার নেই। মানুষ যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব।
তবে এদিন পুলিশ প্রশাসনকেও একহাত নেন হুমায়ুন। মুর্শিদাবাদ জেলা পুলিশের একাধিক আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, “এমসিসি লাগু থাকা সত্ত্বেও পুলিশ নিরপেক্ষভাবে কোনও কাজ করছে না। এক কথায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এরই প্রতিবাদে আমরা আর মাঠে ময়দানে নেমে প্রচার করব না। আমাদের সমাজমাধ্যমের পাতা থেকেই আগামী কয়েক দিন দলীয় প্রচার চালানো হবে।” বাবার এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ তথা হুমায়ুন পুত্র রবিনও। তিনি বলেন, ”হুমায়ুন কবীর আমার বাবা। তিনি দলের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সকলের জন্য প্রযোজ্য, আমার জন্যও প্রযোজ্য।” তবে এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন বলেন, ”উনি কীভাবে নির্বাচনী প্রচার করবেন সেটা ওঁর ব্যাপার, এই বিষয়ে আমাদের কিছুই বলার নেই।” বিজেপি নেতার কথায়, শুধু নন্দীগ্রাম নয়, বিপুল ভোটে রেজিনগরেও জয় পাবে বিজেপি।
সর্বশেষ খবর
-
এবার ‘ন্যাটো’র দেশগুলিতে হামলা রাশিয়ার? ইউক্রেন ছাড়িয়ে গোটা ইউরোপের আকাশে যুদ্ধের মেঘ!
-
হিমালয়ে হিন্দুকুশ অঞ্চলে বিপদের ঘনঘটা, ২৩০টি হিমবাহ হ্রদই বিপজ্জনক!
-
১৩ বছরেই এশিয়ান গেমসে নজির, অভিষেকেই সোনাজয় ‘জলকন্যা’র
-
যৌন অনিচ্ছা গায়েব হবে নিমেষে, এই টিপসে জেন জি-র বিছানায় উঠবে ঝড়
-
মাদক কারবারির বাড়িতে আচমকা হানা, পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ অভিযুক্তের, তারপর?