এসআইআর নোটিস পেয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, বিদেশমন্ত্রী এস জয়ংশংকর। তালিকায় রয়েছেন নির্বাচন কমিশনার এস. এস. সান্ধু, প্রবীণ কংগ্রেস সাংসদ কপিল সিব্বল, কংগ্রেসের প্রবীণ নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এবং বিদেশ সচিব বিক্রম মিসরিকে প্রমুখ। এই নিয়ে হইচই শুরু হতেই মুখ খুলল নির্বাচন কমিশন। রবিবার সন্ধ্যায় কমিশনের সাফাই দেয়, এসআইআর নোটিস পাঠানো মানেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নয়।
শুরুতে একাধিক হেভিওয়েটদের কেন নোটিস পাঠানো হয়েছে তা স্পষ্ট হচ্ছিল না। তবে তখনই জানা গিয়েছিল, নির্বাচনী নথিতে নামের বানানে গরমিলের কারণে নোটিস পেয়েছেন নির্বাচন কমিশনার এস. এস. সান্ধু। অন্যদিকে, পূর্ববর্তী এসআইআর-এর নথিপত্রের সঙ্গে নাম ম্যাপ না থাকার কারণে নোটিস পাঠানো হয়েছে সিব্বল এবং বিদেশসচিবকে। উল্লেখ্য, এই তালিকায় রয়েছে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের নামও।
এই বিষয়ে কমিশনের বিবৃতি, “রেখা গুপ্তা এবং এস জয়শঙ্করের ক্ষেত্রে বিষয়টি সমাধান করা হয়েছে। আশা করা যায়, সোমবারের মধ্যে এই ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র এসে যাবে এবং সমস্ত তথ্য নিশ্চিত করা হবে।” এইসঙ্গে কমিশনের বক্তব্য, “নোটিস জারি করার অর্থ এই নয় যে কোনও ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে। এই নোটিসের অর্থ হল নথিপত্রে গরমিল রয়েছে।”
প্রসঙ্গত, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এসআইআর নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। তালিকায় নাম রয়েছে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, তাঁর স্ত্রী সুদেশ ধনকড়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল, প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী, দিল্লির মন্ত্রী প্রবেশ সিংয়েরও। কমিশন জানিয়েছে, কেজরিওয়ালের নাম বাদ পড়ার জন্য দায়ী তিনিই। কারণ, তাঁর পরিবারের কেউ আগের এসআইআর-এর সঙ্গে নাম ম্যাপ করেননি।
সর্বশেষ খবর
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার
-
এবার ‘ন্যাটো’র দেশগুলিতে হামলা রাশিয়ার? ইউক্রেন ছাড়িয়ে গোটা ইউরোপের আকাশে যুদ্ধের মেঘ!
-
হিমালয়ে হিন্দুকুশ অঞ্চলে বিপদের ঘনঘটা, ২৩০টি হিমবাহ হ্রদই বিপজ্জনক!