রবিবার রাতে খাস কলকাতায় ভয়ংকর দুর্ঘটনা। ফুড ডেলিভারি সংস্থার বাইকে ধাক্কা দিল একটি অ্যাপ ক্যাব। এরপরেই সেটি উলটো যায়। সায়েন্স সিটি থেকে রুবি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অ্যাপ ক্যাবের দুই যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ-প্রশানের পাহারাদারী সত্বেও রাত বাড়লেই এক শ্রেণির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালান। মনে করা হচ্ছে অ্যাপ ক্যাবটির গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। এক সময় সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ধাক্কা মারেন বাইকে। এরপর উলটে যায় গাড়িটি। তীব্র আঘাতে গুরুতর আহত হন ভিতরে থাকা যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে অ্যাপ ক্যাবটিকে রাস্তা থেকে সরায় পুলিশ। কিছুক্ষণ পরেই বাইপাসের ওই অঞ্চলের যান চলাচল স্বাভাবিক হয়ে যায় বলেই খবর। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই ব্যক্তি। রুটিন মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি গ্যাস গোডাউনে বিশ্বকর্মা পুজোর সেরে দ্রুত বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু হয় এক বাইকচালক যুবকের। বাড়ির মাত্র চারশো মিটার দূরেই সব শেষ! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর দুই সহকর্মী। গত শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বাঁকুড়ায়। শোকের ছায়া গোটা পরিবারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার
-
কেন এসআইআর নোটিস আডবানী, জয়শংকর-সহ হেভিওয়েটদের! কী বলছে কমিশন?