Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর

দুর্ঘটনার সময় ফ্লাইওভার দিয়েই যাচ্ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্ঘটনা দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে নেমে পড়েন। আহত বাইক চালকের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০০:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০০:৩৭

options
link
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর zoom
প্রতীকী ছবি।
Advertisement

ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জার দাপট। রবিবার দুপুরে ঘুড়ির সুতো গলায় জড়িয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক বাইক চালক। তাঁকে পিছন থেকে ধাক্কা মারার হাত থেকে বাঁচতে গিয়ে আরও কয়েকটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সূত্রের খবর, দুর্ঘটনার সময় ফ্লাইওভার দিয়েই যাচ্ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্ঘটনা দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে নেমে পড়েন। আহত বাইক চালকের সঙ্গে কথা বলেন মন্ত্রী। ঘটনাস্থলে থাকা ট্র্যাফিক পুলিশ আধিকারিকদের মন্ত্রী জিজ্ঞাসা করেন, “চিনা মাঞ্জা আসছে কোথা থেকে? কেন বারবার দুর্ঘটনা হচ্ছে?” পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তপসিয়া থানার পুলিশকে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন মন্ত্রী। মামলা রুজু করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি। সঙ্গে সঙ্গেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘুড়ি উড়িয়েছিল কারা, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, বিশ্বকর্মা পুজোর আগে থেকেই চিনা মাঞ্জা সুতো রোখার জন্য পুলিশ কড়া ব্যবস্থা নেয়। তাই ফ্লাইওভারের উপর তখন কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু পুজোর শেষ হতেই ফের ঘটল দুর্ঘটনা। ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জার জেরে বাইক চালকদের আহত হওয়ার অভিযোগ আগেও উঠেছে। ফের একই ধরনের দুর্ঘটনার পর নজর আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.