এবার এসআইআর নোটিস পেলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, বিদেশমন্ত্রী এস জয়ংশংকর। তালিকায় রয়েছে একাধিক হেভিওয়েটদের নাম। সূত্রের খবর, নির্বাচন কমিশনার এস. এস. সান্ধু, প্রবীণ কংগ্রেস সাংসদ কপিল সিব্বল, কংগ্রেসের প্রবীণ নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এবং বিদেশ সচিব বিক্রম মিসরিকেও এসআইআর নোটিস পাঠিয়েছে কমিশন।
কিন্তু কী কারণে তাঁদের নোটিস পাঠানো হয়েছে? জানা যাচ্ছে, নির্বাচনী নথিতে নামের বানানে গরমিলের কারণে নোটিস পেয়েছেন নির্বাচন কমিশনার এস. এস. সান্ধু। অন্যদিকে, পূর্ববর্তী এসআইআর-এর নথিপত্রের সঙ্গে নাম ম্যাপ না থাকার কারণে নোটিস পাঠানো হয়েছে সিব্বল এবং বিদেশসচিবকে। জানা গিয়েছে, হেভিওয়েট যাঁরা নোটিস পেয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই আগের এসআইআর-এর তথ্যের সঙ্গে গরমিল কিংবা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র কারণে।
প্রসঙ্গত, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও এসআইআর নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। তালিকায় নাম রয়েছে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, তাঁর স্ত্রী সুদেশ ধনকড়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল, প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী, দিল্লির মন্ত্রী প্রবেশ সিংয়েরও। খোদ দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠানো নিয়ে শোরগোল পড়ে যায়। বিষয়টি নিয়ে মুখ খুলেছে কমিশনও। তারা জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়া হয়নি। প্রথমে তাঁকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু পরে বিএলও বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে তাঁর নাম যাচাই করেছেন। কেজরিওয়ালের নাম বাদ পড়ার জন্য দায়ী তিনিই। কারণ, তাঁর পরিবারের কেউ আগের এসআইআর-এর সঙ্গে নাম ম্যাপ করেননি।
সর্বশেষ খবর
-
প্রেমের সিনেমা নয়, জীবনের ক্যানসার স্টাডি! কেমন হল আদৃতের ‘বেপরোয়া’?
-
বিধানসভায় পাশ শিক্ষক বদলি বিল, বিশ্ববিদ্যালয়ের স্বশাসন দুর্বল হবে না তো?
-
শিল্প-পর্যটনে জোয়ার, রুখা পুরুলিয়ায় বিনিয়োগ ১ লক্ষ কোটি টাকা
-
পুজোর আগে ঘরকে দিন নতুন রূপ, এই ৬ জিনিস বদলালেই কেল্লাফতে
-
সুদর্শন নায়কের টানেই পড়াশোনায় মন! পাঠ্যবইয়ে হৃত্বিক সংক্রান্ত প্রশ্নের প্রস্তাব কলকাতার স্কুলের