Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Home Decor Tips For Durga Puja

পুজোর আগে ঘরকে দিন নতুন রূপ, এই ৬ জিনিস বদলালেই কেল্লাফতে

অনেক টাকা খরচের ভয়ে আতঙ্কিত হবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৭:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৭:৪৬

options
link
পুজোর আগে ঘরকে দিন নতুন রূপ, এই ৬ জিনিস বদলালেই কেল্লাফতে zoom
ফাইল ছবি
Advertisement

পুজোর বাকি একমাসেরও কম সময়। তাই জোরকদমে চলছে কেনাকাটা। তবে উৎসবের মরশুমে শুধু নিজে সাজগোজ করলে হবে না। অন্দরমহলও সাজিয়ে তোলেন অনেকেই। অনেক টাকা খরচের ভয়ে আতঙ্কিত হবেন না। বরং জেনে নেওয়া যাক কোন ৫টি জিনিস বদলালে পুজোর আগে ঘরের ভোলবদলে যাবে।

পুজোর কেনাকাটির ফাঁকে কয়েকটি বিছানার চাদর, কুশন কভার কিনে ফেলুন। আপনার বাজেট অনুযায়ী কিনে নিন। তাতে পকেটে চাপ পড়বে কম। উৎসব এবং ঘরের রঙের কথা মাথায় রেখে চাদর বাছুন। কুশন কভারেও আনুন পরিবর্তন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Bedsheet

পর্দা অন্দরসজ্জাকে যেন আরও সুন্দর করে তোলে। এবার পুজোয় পছন্দমতো পর্দা কিনে ফেলুন। বিছানার চাদর, কুশন কভার এবং দেওয়ালের রঙের কথা মাথায় রেখে পর্দা বাছুন। স্বল্প খরচেই দেখবেন আপনার ঘর হয়ে উঠবে আরও সুন্দর।

Curtain

উৎসবের দিনে ঘর অন্ধকার হলে চলে নাকি? তাই ঘরের চেহারা বদলে দিতে আলোয় আনুন পরিবর্তন। নিশ্চয়ই বিদ্যুতের বিলের কথা ভাবছেন? এসব নিয়ে ভাববেন না। কারণ, এখন বাজারে কম জোরাল বিভিন্ন ধরনের আলো পাওয়া যায়। যা জ্বালালে বিদ্যুতের খরচ তেমন হবে না। অথচ ঘর হয়ে উঠবে নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর।

Lights

আর এসব কেনাকাটির ফাঁকে দু-একটি ঘর সাজানোর জিনিস কিনতে পারেন। কম দামে হতে পারে কোনও মোমবাতি। কিংবা নতুন ফুলদানি কিনতে পারেন। সঙ্গে মানানসই প্লাস্টিকের ফুল। ফটো ফ্রেমও কিনে নিতে পারেন।

Show Piece

এখনও ইন্ডোর প্ল্যান্ট অন্দরসজ্জায় অত্যন্ত ইন। আপনার বাজেট অনুযায়ী কিনে ফেললেই হল। তারপর প্রয়োজনমতো ঘরে সাজিয়ে ফেলুন। নিঃসন্দেহে ঘরকে অন্য রূপ দেবে সবুজ গাছগাছালি।

10 indoor plants that require bare minimum care

 

পুজো উপলক্ষে বাসনপত্রেও বদল আনতে পারেন। রোজকার একঘেয়ে বাসন না হয় কটাদিন সরিয়ে রাখুন। তার পরিবর্তে সেরামিক কিংবা কাচের বাসনপত্রেও খাওয়াদাওয়া সারতে পারেন। তাতে উৎসবের অনুভূতি যে কয়েকগুণ বেড়ে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Aluminium-Utensil

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.