Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Hrithik Roshan

সুদর্শন নায়কের টানেই পড়াশোনায় মন! পাঠ্যবইয়ে হৃত্বিক সংক্রান্ত প্রশ্নের প্রস্তাব কলকাতার স্কুলের

পড়ুয়াদের মনোসংযোগ বাড়াতে পাঠ্যবইয়ে হৃত্বিকের নাম যুক্ত করতে চেয়েছিল কলকাতার এক শিক্ষা প্রতিষ্ঠান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৭:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৭:৪৪

options
link
সুদর্শন নায়কের টানেই পড়াশোনায় মন! পাঠ্যবইয়ে হৃত্বিক সংক্রান্ত প্রশ্নের প্রস্তাব কলকাতার স্কুলের zoom
হৃত্বিক রোশন। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

সুদর্শন চেহারার জন্য ‘গ্রীক গড’ নামে পরিচিত সুপারস্টার হৃত্বিক রোশন। রোম্যান্টিক থেকে অ্যাকশন হিরো অবতারে পর্দা কাঁপাতে সিদ্ধহস্ত। দীর্ঘ দু’দশকের বেশি সময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত। হিট ছবির পাশাপাশি হৃত্বিক অভিনীত অনেক সিনেমাই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। তবে পঞ্চাশোর্ধ হৃত্বিকের সুঠাম গড়ন আজও আকৃষ্ট করে তরুণ প্রজন্মকে। খুব স্বাভাবিকভাবেই যৌবনকালে অর্থাৎ কেরিয়ারের গোড়ার দিকে আরও আকর্ষণীয় ছিলেন হৃত্বিক। আর ঠিক সেই কারণেই পড়ুয়াদের মনোসংযোগ বাড়াতে পাঠ্যবইয়ে হৃতিকের নাম যুক্ত করতে চেয়েছিল কলকাতার এক শিক্ষা প্রতিষ্ঠান।

করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ এসে এই ঘটনা শেয়ার করেছিলেন হৃত্বিক রোশন। তিনি জানান, পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে একটি স্কুল তাঁর নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। কলকাতায় থাকাকালীন এক শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে এমন প্রস্তাব পেয়েছিলেন। তাঁদের ধারণা ছিল, হৃত্বিকের নাম ব্যবহার করলে পড়াশোনার বিষয়টি শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উদাহরণ হিসেবে বলেছিলেন, “হৃত্বিক রোশনের শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি?” কেরিয়ারের গোড়া থেকেই হৃত্বিকের একটা বিরাট ফ্যান ফলোয়ার্স আছে। সময়ের সঙ্গে তা বেড়েছে। তাই পড়ুয়াদের উন্নতিতে হৃত্বিকের জনপ্রিয়তাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল কলকাতার সেই শিক্ষা প্রতিষ্ঠান।

করণ জোহরের সঙ্গে কথোপকথনে হৃতিক বলেন, “জানেন, আমি যখন কলকাতায় ছিলাম তখন একটি স্কুল থেকে আমার কাছে বার্তা এসেছিল। শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহে বাড়াতে পাঠ্যবইয়ে আমার নাম ব্যবহার করতে চেয়েছিল। তাঁদের মনে হয়েছিল এতে পড়াশোনা আরও আকর্ষণীয় হতে পারে। যেমন জীববিজ্ঞানের প্রশ্নে থাকবে হৃতিক রোশনের শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি? মূলত, বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলার জন্যই এসব ভাবা হয়েছিল।”

সুদর্শন হৃত্বিক রোশন

প্রযোজক হিসেবে ওটিটি প্রজেক্টে ‘স্টর্ম’-এ অভিষেক ঘটছে হৃত্বিক রোশনের। এছাড়াও, জনপ্রিয় ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি ‘কৃষ ৪’-এ হৃতিককে আবারও কৃষ্ণ মেহরার চরিত্রে দেখা যেতে পারে বলে ইন্ডাস্ট্রির অন্দরে জোড় গুঞ্জন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.