Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Jharkhand Maoist commander Brijesh Ganjhu

অস্তাচলে লাল সূর্য! বারাণসীতে এনকাউন্টারে খতম মাও কমান্ডার ব্রিজেশ

জানা গিয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বহু দিন ধরেই তাঁর খোঁজে ছিলেন। ঝাড়খণ্ড সরকার ব্রিজেশের মাথার দাম ঘোষণা করেছিল ২৫ লক্ষ টাকা। অন্যদিকে, তাঁর মাথার দাম ৫ লক্ষ টাকা রাখে এনআইএ। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৪:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৪:০৭

options
link
অস্তাচলে লাল সূর্য! বারাণসীতে এনকাউন্টারে খতম মাও কমান্ডার ব্রিজেশ zoom
ঝাড়খণ্ডের মাওবাদী কমান্ডার ব্রিজেশ গাঞ্জু। ছবি: এএনআই।
Advertisement

উত্তরপ্রদেশের বারাণসীতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল ঝাড়খণ্ডের মাওবাদী কমান্ডার ব্রিজেশ গাঞ্জু ওরফে গোপাল সিংহের। তাঁর মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা। ঝাড়খণ্ডে ক্রমশ ফিকে হয়ে আসা মাও আন্দোলনে এই এনকাউন্টারকে অনেকেই ‘কফিনের শেষ পেরেক’ মনে করছেন। তবে চলতি বছরের একটি রিপোর্ট অনুযায়ী, ঝাড়খণ্ডে এখন সর্বসাকুল্যে ১৮ জন মাওবাদী রয়েছে।

ঝাড়খণ্ডের চাতরা জেলার লাওয়ালাং থানার অন্তর্গত লুটু গ্রামের বাসিন্দা ছিলেন ব্রিজেশ। তিনি ঝাড়খণ্ডের নিষিদ্ধ সংগঠন ‘তৃতীয় প্রস্তুতি কমিটি’ (টিপিসি)-র প্রধান ছিলেন। টিপিসি হল সিপিআই (মাওবাদী) থেকে বেরিয়ে আসা একটি বিচ্ছিন্ন গোষ্ঠী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাণসীর তেঙ্গারা মোড়ের কাছে সংঘর্ষে নিহত হন ব্রিজেশ। রবিবার সকালে মোটরবাইকে এক সহযোগীর সঙ্গে তিনি বারাণসীর রামনগর থানার লঙ্কা ময়দান এলাকা হয়ে মুঘলসরাইয়ের দিকে এক সহযোগীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। গোপন সূত্রে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখার (এসিএস) কাছে সেই খবর আগেই পৌঁছে গিয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই মতো পুলিশ ব্রিজেশের পথ আটকায় এবং গ্রেপ্তারের চেষ্টা করে। কিন্তু অভিযোগ, চলন্ত বাইক থেকেই তিনি লাফিয়ে নেমে পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। এরপর বেশ কিছুক্ষণ চলে দু’পক্ষের গুলির লড়াই। অবশেষে পুলিশের ছোড়া গুলি ফুঁড়ে যায় ব্রিজেশের শরীর। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ব্রিজেশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বহু দিন ধরেই তাঁর খোঁজে ছিলেন। ঝাড়খণ্ড সরকার ব্রিজেশের মাথার দাম ঘোষণা করেছিল ২৫ লক্ষ টাকা। অন্যদিকে, তাঁর মাথার দাম ৫ লক্ষ টাকা রাখে এনআইএ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.