হাসপাতাল পর্যন্ত যাওয়ার ঝক্কি কমিয়ে এবার মানুষের আরও কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বেলুড়ে নতুন ওয়েলনেস সেন্টার চালু করল কলকাতার উডল্যান্ডস হসপিটাল। স্পেনসার্স ফোরাম রঙ্গোলি মলে উদ্বোধন হল উডল্যান্ডস ওয়েলনেস সেন্টার অ্যান্ড ফার্মেসি-র। বেলুড় এবং আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য করাই এই কেন্দ্রের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন:
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী নিষ্ঠানন্দজি মহারাজ এবং স্বামী হরিদেবানন্দজি মহারাজ। ছিলেন উডল্যান্ডস হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রূপক বড়ুয়া, সিএফও এস. শিবকুমার-সহ হসপিটালের একাধিক চিকিৎসক ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
নতুন এই কেন্দ্রে মিলবে একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। কার্ডিওলজি, অর্থোপেডিক্স, ইউরোলজি, ইএনটি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন বিষয়ে মিলবে চিকিৎসা পরিষেবা। ফলে সাধারণ চিকিৎসার পাশাপাশি নির্দিষ্ট সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শের জন্যও স্থানীয় বাসিন্দাদের দূরে যেতে হবে না।

শুধু চিকিৎসকের পরামর্শ নয়, কেন্দ্রটিতে থাকছে টেলিকনসালটেশন, ফিজিওথেরাপি এবং পুষ্টি ও ডায়েট সংক্রান্ত পরামর্শের ব্যবস্থাও। বিভিন্ন পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ এবং হোমকেয়ার পরিষেবাও পাওয়া যাবে এখানে।
রয়েছে উডল্যান্ডস ফার্মেসি। প্রয়োজনীয় ওষুধ এবং বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী কেনার পাশাপাশি বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার সুবিধাও থাকছে। অর্থাৎ, চিকিৎসকের পরামর্শ থেকে প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য পরিষেবার একাধিক প্রয়োজন মেটানোর ব্যবস্থা করা হয়েছে একই ছাদের নিচে।

উডল্যান্ডস হসপিটাল কর্তৃপক্ষের মতে, হসপিটালের পরিসরের বাইরে মানুষের আরও কাছাকাছি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। বেলুড় ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য নিয়মিত চিকিৎসা, পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও সহজ করতেই চালু হল উডল্যান্ডস ওয়েলনেস সেন্টার অ্যান্ড ফার্মেসি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিনা পারিশ্রমিকেও অভিনয়ে রাজি,’ হলিউডে পাড়ি ‘মহারাজা’ বিজয় সেতুপতির!
-
বিদেশভূমে সিরিজের মাঝপথে ভারতের নেতৃত্ব ছাড়বেন গিল! ব্যস্ত সূচিতে ভাগ হবে কোচিং দলও
-
‘শিবরাত্রির সলতে’ রেজিনগর, উপনির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাছেন মমতা, প্রচারে অভিষেক-প্রিয়াঙ্কা-সহ ২০!
-
নবমীতে ‘শত্রু বলি’, কোন শঙ্কায় আজও কাঁচা মাছ-আনাজে দেবীর ভোগ দেয় ঝাড়গ্রামের এই পরিবার?
-
কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কুড়মি আন্দোলনকারীদের সব মামলা প্রত্যাহারের ঘোষণা শুভেন্দুর