Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Vijay Sethupathi

‘বিনা পারিশ্রমিকেও অভিনয়ে রাজি,’ হলিউডে পাড়ি ‘মহারাজা’ বিজয় সেতুপতির!

'মহারাজা'র হলিউড রিমেক নিয়ে মুখ খুলেছেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৬:১০

options
link
‘বিনা পারিশ্রমিকেও অভিনয়ে রাজি,’ হলিউডে পাড়ি ‘মহারাজা’ বিজয় সেতুপতির! zoom
'মহারাজা' সিনেমায় বিজয়। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

মণিরত্নমের আসন্ন ছবি ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩’-এর শুটিংয়ের জন্য কলকাতায় এসেছিলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। এবার সোজা হলিউডে পাড়ি বিজয়ের! যদি একটি চরিত্রের জন্যও অভিনয়ের প্রস্তাব পান তাহলে বিনা পারিশ্রমিকেও কাজ করতে রাজি। দক্ষিণের এই তাবড় তারকা হলিউডে কাজের ইচ্ছেপূরণ করতেই এই বিরাট ত্যাগ, নিজের মুখে সে কথা জানালেন বিজয়।

চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার মুভি ‘মহারাজা’র হলিউড রিমেক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। সেই সঙ্গে ‘মহারাজা ২’ সিনেমার কাজ এগচ্ছে সেই বিষয়টিও নিশ্চিত করেছেন। পরিচালক নিথিলান স্বামীনাথনের প্রশংসায় পঞ্চমুখ বিজয়। ইতিমধ্যেই দ্বিতীয়ভাগের গল্প শুনিয়েছেন। সেই সঙ্গে প্রথমভাগের রিমেক নিয়েও আলোচনা হয়েছে। বিজয় অভিনীত ‘বাথ্থা’ ছবির অডিও লঞ্চ অনুষ্ঠানে বিজয় সেতুপতি তাঁর পরবর্তী কাজ সম্পর্কে আপডেট দিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি জানান, সিক্যুয়েলের জন্য পরিচালক যে গল্প লিখেছেন তাঁর ভীষণ পছন্দ হয়েছে। কাজের অভিজ্ঞতাও দারুণ। ২০২৪ সালে ‘মহারাজা’ মুক্তির পর সফল তামিল ছবিতে পরিণত হয়েছিল। ছবির সাফল্য শুধু ভারতেই সীমাবদ্ধ নেই, ‘প্যাশন স্টুডিওস’ এর প্রযোজক সুধন সুন্দরম সম্প্রতি বিজয় সেতুপতিকে জানিয়েছেন একটি হলিউড এজেন্সি ছবিটির রিমেক স্বত্ব কিনে নিয়েছে।

এই প্রসঙ্গে বিজয় জানান, “সম্প্রতি তিনি আমাকে ফোন করে জানিয়েছেন যে ছবিটির হলিউড স্বত্ব বিক্রি হয়ে গিয়েছে। আমি তো বলেছি বিনা পারিশ্রমিকে অভিনয় করতেও রাজি। রিমেকে আমাকে একটা চরিত্র দিন, আমি হলিউডে চলে যাব। হলিউডে কাজ করার প্রতি আমার বরাবরই আগ্রহ ছিল। তবে সবচেয়ে বেশি আনন্দের বিষয় হল, আমার সিনেমা হলিউডে যাচ্ছে। অভিনয়ের সুযোগ পাই বা না পাই, আমার ছবির হলিউড যাত্রার খবরে আনন্দে ভাসছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.