নির্ভয়া-কাণ্ডের পর অনেকগুলো বছর কেটে গিয়েছে। তারপরও দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। সম্প্রতি দিল্লিতে এক হাড়হিম করা গণধর্ষণ ও খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এগুলো কি সত্যিই বিচ্ছিন্ন ঘটনা নাকি দিল্লিতে সত্যিই নিরাপদ নন মহিলারা? সম্প্রতি দিল্লির রাস্তায় এক কনটেন্ট ক্রিয়েটরের যে অভিজ্ঞতা হল, তা একেবারে চমকে দেওয়ার মতো। ব্যাপারটা কী?
মোহিত গোয়াত নামে এক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সম্প্রতি একটি ভিডিও তৈরি করেছেন। আর তা সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। এরপরেই সেটি একেবারে ভাইরাল। কি সেই ভিডিও? একদিন রাতে মেয়েদের পোশাক পরে, মেক আপ করে, মুখে ওড়না বেঁধে স্কুটার নিয়ে দিল্লির রাস্তায় নেমে পড়েন মোহিত। মাত্র ২ ঘণ্টায় তাঁর সঙ্গে যা ঘটে, তা নেটদুনিয়ায় আলোড়ন তৈরি করেছে। মোহিতের পরণে ছিল একটি গোলাপি রঙের পোশাক, মাথায় ওড়না এবং হাতে একটি মহিলাদের ব্যাগ। পিছনে মোহিতের এক বন্ধু পুরোটা ক্যামেরাবন্দি করতে করতে এগোচ্ছিলেন।
আরও পড়ুন:
স্কুটার চালাতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই একাধিক বাইক আরোহী তাঁর পিছু নিতে শুরু করে। ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ কেউ তাঁর স্কুটারের খুব কাছাকাছি চলে যাচ্ছে। কেউ আবার প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করছেন। শুধু তাই নয়, বহু পথচারী ও গাড়ির চালক যেভাবে তাঁর দিকে তাকিয়ে থাকেন তা রীতিমতো অস্বস্তিকর। এমনও পরিস্থিতি তৈরি হয় যেখানে ওই ইনফ্লুয়েন্সারের মনে হয়েছিল যে কোনও মুহূর্তে তাঁর সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে। একটা সময় রাস্তার ধারে স্কুটার দাঁড় করিয়ে দিতে বাধ্য হন মোহিত।
View this post on Instagram
এরপর শুরু হয় অটোওয়ালাদের দৌরাত্ম্য। দু-তিনজন অটোওয়ালা বারবার তাঁর স্কুটির সামনে চলে আসতে শুরু করেন। পেট্রোল পাম্পে গিয়েও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তাঁকে। মাত্র ২ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বিপজ্জনক হতে পারে বুঝে স্কুটি নিয়ে নিরাপদ স্থানে ফিরে যেতে বাধ্য হন মোহিত। আর সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে ভাইরাল হওয়া ভিডিওটিতে মহিলারা কমেন্ট সেকশনে লিখেছেন, মোহিত ২ ঘণ্টায় যে আতঙ্কের মুখোমুখি হয়েছেন, দিল্লির নারীদের প্রতিনিয়ত ঠিক এই পরিস্থিতির মধ্য দিয়েই যাতায়াত করতে হয়। রাজধানীর রাস্তায় পর্যাপ্ত পুলিশি নজরদারির অভাব যে রয়েছে, তা এই ভিডিয়োর মাধ্যমে ফের সামনে এসেছে।
সর্বশেষ খবর
-
দাঙ্গার মাঝে কীভাবে হিন্দুদের বাঁচালেন গোপাল পাঁঠা? ‘৪৬-এর আর্তনাদ’ তুলে ধরবে রাজ্যের এই পুজো
-
প্রেমের সিনেমা নয়, জীবনের ক্যানসার স্টাডি! কেমন হল আদৃতের ‘বেপরোয়া’?
-
বিধানসভায় পাশ শিক্ষক বদলি বিল, বিশ্ববিদ্যালয়ের স্বশাসন দুর্বল হবে না তো?
-
শিল্প-পর্যটনে জোয়ার, রুখা পুরুলিয়ায় বিনিয়োগ ১ লক্ষ কোটি টাকা
-
পুজোর আগে ঘরকে দিন নতুন রূপ, এই ৬ জিনিস বদলালেই কেল্লাফতে