Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Shubman Gill

বিদেশভূমে সিরিজের মাঝপথে ভারতের নেতৃত্ব ছাড়বেন গিল! ব্যস্ত সূচিতে ভাগ হবে কোচিং দলও

একের পর এক ম্যাচ। দু'টো সিরিজের মধ্যে মাত্র হাতে গোনা সময়। প্রস্তুতির পর্যাপ্ত সময় নেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৬:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৬:০৫

options
link
বিদেশভূমে সিরিজের মাঝপথে ভারতের নেতৃত্ব ছাড়বেন গিল! ব্যস্ত সূচিতে ভাগ হবে কোচিং দলও zoom
শুভমান গিল ও গৌতম গম্ভীর। ফাইল ছবি
Advertisement

একের পর এক ম্যাচ। দু’টো সিরিজের মধ্যে মাত্র হাতে গোনা সময়। প্রস্তুতির পর্যাপ্ত সময় নেই। অবস্থা এরকম দাঁড়িয়েছে, এক সিরিজের জন্য অন্য সিরিজ ছাড়তে হচ্ছে। শুভমান গিল-সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে সেরকমই ‘আত্মত্যাগ’ করতে হবে। যা নিয়ে ফের টিম ইন্ডিয়ার ঠাসা সূচি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।

এশিয়াডের সঙ্গে চলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। তারপর টি-টোয়েন্টি সিরিজ। তারপর তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে নিউজিল্যান্ডে উড়ে যাবে ভারত। দুই দেশের সিরিজের মধ্যে মাত্র ৫ দিনের ব্যবধান। ৫ টি-টোয়েন্টির পর ৫ ওয়ানডে। যা শেষ হবে ১৫ নভেম্বর। এদিকে ১৯ নভেম্বর থেকে দুই টেস্টের সিরিজ। এমনিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা খুব কঠিন। তবু দুই টেস্ট জিতলে সম্মানের সঙ্গে ফাইনালের আশাও জাগবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই দুই সিরিজেই অধিনায়ক শুভমান গিল। তিনি বারবার বলেছেন, টেস্ট শুরুর আগে পর্যাপ্ত সময় দরকার। তাই নিউজিল্যান্ড সিরিজের শেষ দু’টি ম্যাচে সম্ভবত খেলবেন না গিল। শুধু অধিনায়ক নন, সেই ম্যাচ দু’টিতে কেএল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ নাও খেলতে পারেন। কারণ, এঁরা ওয়ানডে ও টেস্ট, উভয় স্কোয়াডেই থাকতে পারেন। শেষ দু’টি ম্যাচে ভারতের নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার।

এছাড়া ভারতের কোচিং দলেও বদল আসতে পারে। টেস্ট স্কোয়াডের প্রস্তুতির জন্য সাপোর্ট স্টাফদের দু’ভাগে ভাগ করা হতে পারে। ওয়ানডে দলের সঙ্গে দু’জন কোচ থাকবেন। বাকিরা চলে যাবেন টেস্ট প্রস্তুতিতে। অনেকের মতে, ওয়ানডে দলকে সেভাবে বাছা হতে পারে, যাঁরা টেস্ট দলে থাকবেন না। আবার এই প্রশ্নও উঠছে, দুই সিরিজের মধ্যে কি আরও সময় রাখা যেতে পারত না? তাতে লাল বলের প্রস্তুতিতে আরও সময় যেতে পারত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.