Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Vaibhav Sooryavanshi

‘টেকনিক নেই, সাফল্য পাবে না’, বৈভবের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই ‘মাথাব্যথা’ বিদেশি তারকার

অবশ্য বৈভবের স্বপক্ষে মত আরেক বিদেশি ক্রিকেটারের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৪:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৪:২০

options
link
‘টেকনিক নেই, সাফল্য পাবে না’, বৈভবের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই ‘মাথাব্যথা’ বিদেশি তারকার zoom
বৈভব সূর্যবংশী।
Advertisement

বৈভব সূর্যবংশী কি ভবিষ্যতে সাফল্য পাবে? নাকি উল্কার মতো উত্থানের পর আচমকা ঝরে যাবে? চিন্তা-দুশ্চিন্তা ভারতের ক্রিকেট ভক্তদের। কিন্তু তার থেকেও বেশি ‘মাথাব্যথা’ বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের। এমনকী অনেকে তো এখন থেকে ভবিষ্যদ্বাণী করে দিচ্ছেন, ১৫ বছর বয়সি ক্রিকেটার কোনও দিন টেস্টে সফলই হতে পারবে না।

তেমনটাই মত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসরের। তবে তাঁর বক্তব্যের সঙ্গে একমত হতে পারলেন না প্রাক্তন অজি তারকা মাইকেল ক্লার্ক। ইতিমধ্যে ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছে বৈভবের। কিন্তু এখনও জায়গা পাকা হয়নি। সদ্য আফগানিস্তান সিরিজে একটি ম্যাচও খেলানো হয়নি। সেই নিয়েই আলোচনার শুরু। যা পরে চলে আসে বৈভবের টেস্ট ভবিষ্যতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই প্রসঙ্গে পানেসর বলেন, “আমার মনে হয় না, বৈভব কখনও টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে পারবে। হ্যারি ব্রুকই একমাত্র ক্রিকেটার যে টেস্ট ও টি-টোয়েন্টি, উভয় ফরম্যাটেই শীর্ষ দশে আছেন। কিন্তু আমার মনে হয় না, বৈভবের কাছে সেই টেকনিক আছে।” বৈভবের বয়স মাত্র ১৫। এই বয়সে ক’জন ক্রিকেটার বাইশ গজে সাফল্য পায়? টেস্ট ক্রিকেটেই বা ক’জনের অভিষেক হয়েছে? কিছুদিন আগেই দলীপ ট্রফিতে বড় রান করেছে। ফলে এখন থেকেই বৈভবের টেস্ট ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক কথা বলার কি প্রয়োজন আছে?

অনেকটা এরকম বক্তব্য মাইকেল ক্লার্কের। প্রাক্তন অজি অধিনায়ক বলেন, “আমি মনে করি প্রতিভা থাকলে তিন ফরম্যাটেই সাফল্য পাবে। বিরাট কোহলি, এবি ডি’ভিলিয়ার্সরা তা করে দেখিয়েছেন। বৈভব যদি টেস্টে মানিয়ে নিতে পারে, সেটা দেখার মতো হবে। ওর মূল শক্তি হল, বল দেখার ক্ষমতা। ও ভারতের হয়ে যত খেলবে, বিদেশের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। তত উন্নতি হবে। আমার মতে বৈভব তিন ফরম্যাটেই সুপারস্টার হতে পারবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.