Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Bank strikes

পরপর ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘট! মাসের শেষে সম্পূর্ণ বন্ধ হতে পারে পরিষেবা, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের

ধর্মঘটের জেরে পরিষেবা যাতে পুরোপুরি স্তব্ধ না হয়, তা জন্য আগেভাগেই তৎপর অর্থমমন্ত্রক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৩:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৩:২৩

options
link
পরপর ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘট! মাসের শেষে সম্পূর্ণ বন্ধ হতে পারে পরিষেবা, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের zoom
প্রতীকী ছবি।
Advertisement

দেশজুড়ে ফের ব্যাহত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা। সপ্তাহের দু’দিন ছুটিকর দাবিতে ফের টানা তিনদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নের যৌথ মঞ্চ। যার জেরে বড়সড় ভোগান্তি হতে পারে গ্রাহকদের, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে ধর্মঘটের জেরে পরিষেবা যাতে পুরোপুরি স্তব্ধ না হয়, তা জন্য আগেভাগেই তৎপর অর্থমমন্ত্রক।

এবার ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিনদিন ধর্মঘটের হুঁশিয়ারি। ধর্মঘটের দিনগুলির ঠিক আগেই ২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) এবং ২৭ সেপ্টেম্বর (রবিবার)। ফলে এই সাপ্তাহিক ছুটির সঙ্গে ধর্মঘট যোগ হলে পরপর মোট পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকতে চলেছে।

দীর্ঘদিন ধরেই সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ব্যাঙ্ক ইউনিয়নগুলির আন্দোলন চলছে। কেন্দ্র দীর্ঘদিন ধরে এই দাবি না মানায় ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। এর আগে গত ১১ সেপ্টেম্বর একদিনের দেশব্যাপী ধর্মঘট পালন করেছিলেন ব্যাঙ্ককর্মীরা। এবার ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিনদিন ধর্মঘটের হুঁশিয়ারি। ধর্মঘটের দিনগুলির ঠিক আগেই ২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) এবং ২৭ সেপ্টেম্বর (রবিবার)। ফলে এই সাপ্তাহিক ছুটির সঙ্গে ধর্মঘট যোগ হলে পরপর মোট পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকতে চলেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। কিন্তু ইউনিয়নের মূল দাবি হল, সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীদের জন্য সপ্তাহে মাত্র পাঁচদিন কাজ চালু করতে হবে, অর্থাৎ প্রতি শনি ও রবিবার ছুটির ব্যবস্থা করতে হবে বলে ফের ধর্মঘটে নামতে চলেছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। এর প্রভাব সরাসরি পড়বে আমজনতার দৈনন্দিন লেনদেনে।

এই পরিস্থিতি ব্যাঙ্ক পরিষেবা সচল রাখা যায় কীভাবে, তার জন্য অর্থ মন্ত্রকের অধীনে থাকা ফিন্যান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্টের কপালে চিন্তার ভাঁজ। ২১ সেপ্টেম্বর একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডাকা হয়েছে অর্থমন্ত্রকের তরফে। এই বৈঠকে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের প্রধান, ‘ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন’ ও ‘নাবার্ড’-এর প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে ধর্মঘটজনিত সমস্যার সমাধঘান এবং বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.