Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Ukraine

নির্বাচন ভণ্ডুলের ছক! রাশিয়ায় ১০০০ ড্রোন নিয়ে হামলা ইউক্রেনের, বিস্ফোরণ তেল শোধনাগারেও

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযানের পর এই প্রথম সংসদীয় নির্বাচন হচ্ছে রাশিয়ায়। ক্রেমলিনের কাছে এই নির্বাচন শুধু সাংসদ নির্বাচন নয়, বিশ্বকে বার্তা দেওয়ার মাধ্যম। পুতিন চান নির্বাচনে বিপুল সংখ্যায় ভোটারের উপস্থিতি এই বার্তা দিক যে যুদ্ধের মাঝেও দেশের জনগণ সরকার ও সেনার পাশে রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৫:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৫:৩৬

options
link
নির্বাচন ভণ্ডুলের ছক! রাশিয়ায় ১০০০ ড্রোন নিয়ে হামলা ইউক্রেনের, বিস্ফোরণ তেল শোধনাগারেও zoom
মস্কোর তেল শোধনাগার হামলা ইউক্রেনের। ছবি: রয়টার্স।
Advertisement

গত শুক্রবার থেকে রাশিয়ায় শুরু হয়েছে সংসদীয় নির্বাচন। চলবে রবিবার পর্যন্ত। যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চলের দখল নিয়েছে রাশিয়া সেখানেও হচ্ছে ভোটগ্রহণ। এই পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিনে মস্কোয় ১ হাজারেরও বেশি ড্রোন নিয়ে ভয়ংকর হামলা চালাল কিয়েভ। শুধু তাই নয়, রুশ তেল শোধনাগাড়ে আছড়ে পড়েছে একের পর এক ড্রোন। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। মস্কোর অভিযোগ, নির্বাচন ভণ্ডুল করতেই এই হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়া সরকারের তরফে দাবি করা হয়েছে, শনিবার রাতভর মস্কো-সহ বিভিন্ন শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেনের সেনা। মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন এটিকে এযাবৎকালের ‘সবচেয়ে বড়’ ড্রোন হামলা হিসাবে অভিহিত করেছেন। জানিয়েছে, এই হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর এবং একটি তেল শোধনাগার। মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিওভের তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন। আহতের সংখ্যা প্রায় ২০। মস্কোর মেয়র বলেন, “রাজধানীতে চালানো এই অভূতপূর্ব হামলা ছিল নির্বাচন ভণ্ডুল করার একটি প্রচেষ্টা। তবে শত্রুরা তাতে ব্যর্থ হয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযানের পর এই প্রথম সংসদীয় নির্বাচন হচ্ছে রাশিয়ায়। ক্রেমলিনের কাছে এই নির্বাচন শুধু সাংসদ নির্বাচন নয়, বিশ্বকে বার্তা দেওয়ার মাধ্যম। পুতিন চান নির্বাচনে বিপুল সংখ্যায় ভোটারের উপস্থিতি এই বার্তা দিক যে যুদ্ধের মাঝেও দেশের জনগণ সরকার ও সেনার পাশে রয়েছে। এই নির্বাচনে শাসকদল ইউনাইটেড রাশিয়া ছাড়াও কমিউনিস্ট পার্টি, এলডিপিআর, এ জাস্ট রাশিয়া এবং নিউ পিপল-এর মতো দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করছে। যদিও রাশিয়ায় এই দলগুলিকে শক্তিশালী বিরোধী দল হিসাবে বিবেচনা করা হয় না। বরং গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের পাশে দাঁড়ায়। এদের মাঝে একমাত্র প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয় ইয়াবলোকো দলকে। যারা ইউক্রেন যুদ্ধের প্রকাশ্য বিরধিত করেছিল। দলটি আলোচনার মাধ্যমের যুদ্ধের অবসানের পক্ষে সওয়াল করে। তবে আগস্ট মাসেই দলটিকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করে রুশ সুপ্রিম কোর্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.