অকালিদের সঙ্গে জোট নয়। আর যদি জোট হয়ও তাহলে আগের সূত্র মেনে জুনিয়র পার্টনার হওয়ার প্রশ্ন নেই। পাঞ্জাব ভোট নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়ে দিলেন, যদি অকালিরা জোটে আগ্রহী হয়, তাহলে একমাত্র ৫০-৫০ সূত্র মেনেই আলোচনা হতে পারে।
এমনিতে পাঞ্জাবে অকালি-বিজেপির জোট পুরনো। ১৯৯৬ সাল থেকে এনডিএ-র শরিক ছিল আকালি দল। পাঞ্জাবে তো বটেই দিল্লিতে এনডিএ-র সরকার গঠনে মুখ্য ভূমিকা ছিল দলটির। তবে বিজেপি ও অকালি দলের সম্পর্কে দাঁড়ি পড়ে ২০২০ সালের সেপ্টেম্বরে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে আলাদাভাবে নির্বাচনী লড়াইয়ে নেমে শোচনীয় ভাবে পরাস্ত হয় দুই দলই। এবার ফের এক ছাতার তলায় আসার পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই অকালি প্রধান সুখবীর সিং বাদলের সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী মোদির।
আরও পড়ুন:
কিন্তু ওই জোট গঠনে মূল সমস্যা আসনরফায়। কারণ পাঞ্জাবে বিজেপির পরিকল্পনার প্রথম ভাগ হচ্ছে, অকালি দলের ছায়া থেকে বেরিয়ে আসা। অকালিদের সঙ্গে হাত মিলিয়ে লড়লেও আসনরফায় শুধু অকালিদের কথা শুনতে নারাজ গেরুয়া শিবির। কোনওভাবেই জুনিয়র পার্টনার হবে না বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী বলছেন, “আগের মতো ২২ আসনের ফর্মুলা আর কাজ করবে না। বিজেপি জুনিয়র পার্টনার হতে রাজি নয়।” কেন্দ্রীয় মন্ত্রীর সাফ কথা, বিজেপি অকালিদের সঙ্গে জোটে যেতে চায় না। তবে যদি শীর্ষ নেতৃত্ব জোটের কথা ভাবেও, তাহলেও সমানে সমানে জোট হবে।
শেষবার ২০১৭ সালে একসঙ্গে লড়েছে অকালি দল বিজেপি। সেবার ১১৭ আসনের মধ্যে মাত্র ২৩টি আসনে পদ্মপ্রতীকে লড়েছিলেন বিজেপি প্রার্থীরা। অকালি দল লড়েছিল ৯৪ আসনে। সেই সূত্রে কোনওভাবেই লড়াই সম্ভব নয়, সেটা স্পষ্ট করে দিয়েছে বিজেপি। তাঁরা অন্তত ৫০-৫৫ আসনে লড়তে চায়। আবার অকালি দলের বক্তব্য, বিজেপির হাতে ৪০-৫০টি আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্য প্রার্থীই নেই। অকালিরা মানছে যে আগের তুলনায় বিজেপির শক্তি বেড়েছে। কিন্তু ৫০ আসনের দাবি পূরণ সম্ভব নয়। সব মিলিয়ে সমীকরণ এখন বেশ জটিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগে ঘরকে দিন নতুন রূপ, এই ৬ জিনিস বদলালেই কেল্লাফতে
-
সুদর্শন নায়কের টানেই পড়াশোনায় মন! পাঠ্যবইয়ে হৃত্বিক সংক্রান্ত প্রশ্নের প্রস্তাব কলকাতার স্কুলের
-
ইমরানের মুক্তিতে দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি, ঘোষণা হতেই গ্রেপ্তার প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বোন
-
অফসাইড গোলে চ্যাম্পিয়ন মোহনবাগান! শিল্ড বয়কটের ভাবনা মহামেডানের, কী ভাবছে আইএফএ?
-
হ্যারি-মেগানকে হেয় সংবাদমাধ্যমের! ডায়নার পরিণতি মনে করালেন ভাই স্পেনসার