আগামী মঙ্গলবার আইএফএ শিল্ডের উদ্বোধন। সূচি অনুযায়ী প্রথম ম্যাচেই মুখোমুখি হওয়ার কথা ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংয়ের। কিন্তু ম্যাচের আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। কলকাতা লিগের রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিল্ড বয়কটের হুঁশিয়ারি দিয়েছে মহমেডান। এই পরিস্থিতিতে কী ভাবছে আইএফএ?
এগিয়ে গিয়েও মোহনবাগানের কাছে হেরে কলকাতা লিগ হাতছাড়া হয়েছে সাদা-কালো ব্রিগেডের। তবে ৭৩ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোল নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই ওই গোলকে অফসাইড বলে দাগিয়েছেন। শনিবার ম্যাচ শেষে মহমেডান সচিব ওয়াসিম আক্রম বলেন, “রেফারিং জঘন্য। আমরা শিল্ড খেলব না।” এবার ক্লাবের সভাপতি গজল উজ জাফরের গলায় একই সুর। তিনি বলেন, “আমরা আইএফএ শিল্ডে অংশ নেব না। এমন ঘটনা বারবার ঘটেছে। এটা সহ্য করা সম্ভব নয়। আমরা সব সময় নেতিবাচক পরিস্থিতির মধ্যে থাকতে পারি না।”
আরও পড়ুন:
তাঁর দাবি, এ বিষয়ে আইএফএ-কে সরকারি ভাবে ইমেল করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। গজলের সংযোজন, “অবিলম্বে ব্যবস্থা না নিলে আমরা শিল্ড খেলব না। এটাই আমাদের প্রতিবাদ। দলের সঙ্গে তো বটেই, সমর্থকদের সঙ্গেও অবিচার হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা আইএফএ-কে সরকারি ভাবে ইমেল করে জানিয়েছি, দ্রুত ব্যবস্থা না নিলে আমরা শিল্ডে খেলব না। এটাই আমাদের প্রতিবাদ। অনেক সমস্যার মধ্যে দিয়ে দলটা এই জায়গায় এসেছে। তার পরেও যদি এমন অফসাইডের ঘটনা ঘটে, তা খুবই দুঃখজনক। এটা শুধু দলের সঙ্গে নয়, সমর্থকদের সঙ্গেও অন্যায় হয়েছে। আইএফএ যদি নিশ্চিত করে তারা ব্যবস্থা নিচ্ছে, তাহলে আমরা অবশ্যই শিল্ড খেলব। কিন্তু এমন ঘটনা বারবার মেনে নেওয়া কঠিন।”
তবে আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, মহমেডান ম্যানেজমেন্টের কাছ থেকে সরকারি ভাবে কোনও চিঠি বা ইমেল এখনও তাঁদের হাতে আসেনি। তিনি বলেন, “মহমেডান ম্যানেজমেন্ট সরকারি ভাবে আইএফএ-কে কিছু জানায়নি।” পাশাপাশি সূত্রের খবর, শিল্ড না খেলার ব্যাপারে মহামেডানের উষ্মার কথা আইএফএ কর্তারা জানতে পেরে ইতিমধ্যেই বিকল্প ভাবতে শুরু করে দিয়েছেন। কলকাতা লিগে ভালো খেলা দু’টি টিমের কাছে শিল্ড খেলার প্রস্তাব চলে গিয়েছে। মহামেডান যদি সত্যিই সরকারিভাবে না খেলে তাহলে দুই দলের মধ্যে থেকে একটি দলকে শিল্ড খেলতে দেখা যেতে পারে। গ্রুপে ইস্টবেঙ্গল ও মহমেডানের সঙ্গে রয়েছে পাঞ্জাব এফসি। প্রতিটি গ্রুপ থেকে দু’টি দল সেমিফাইনালে উঠবে।
এ দিকে শিল্ডে সিনিয়র দল খেলানোর ব্যাপারে আগ্রহী নন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসও। এমনটাই জানা গিয়েছে। তবে কয়েকজন ফুটবলারকে শিল্ডে খেলার জন্য ছাড়ার বিষয়ে কোচের সঙ্গে বৈঠকে বসবেন কর্তারা। লাল-হলুদ শিবিরে অবশ্য নতুন বিদেশিদের নিয়েও তৎপরতা চলছে। নাইজেরিয়ান ফুটবলার এফিয়ংয়ের ভিসা সমস্যা মেটার পথে। আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে কলকাতায় আনার চেষ্টা চলছে। পোল্যান্ডের স্ট্রাইকার লুকাসেরও আগামী সপ্তাহে শহরে আসার কথা। ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য অবশ্য এএফসি চ্যালেঞ্জ লিগ। আগামী ১৩ অক্টোবর এসিএল টু-র দ্বিতীয় ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে চায় তারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাত্র ১০ মিনিটে রোবটের হাতেই তৈরি নয়া রোবট! চিনের যন্ত্রমানবের আঁতুড়ঘর দেখে স্তম্ভিত বিশ্ব
-
গিল-রাহুলদের খেয়াল নেই! ক্লান্ত ক্রিকেটারদের না জানিয়েই সূচি তৈরি, নেপথ্যে বোর্ডের ‘লোভ’?
-
আর জি কাণ্ডে যুক্ত নারায়ণস্বরূপ নিগম! অভয়ার বাবা বললেন, ‘উনি যদি জড়িত থাকেন…’
-
দাঙ্গার মাঝে কীভাবে হিন্দুদের বাঁচালেন গোপাল পাঁঠা? ‘৪৬-এর আর্তনাদ’ তুলে ধরবে রাজ্যের এই পুজো
-
প্রেমের সিনেমা নয়, জীবনের ক্যানসার স্টাডি! কেমন হল আদৃতের ‘বেপরোয়া’?