Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
CJP

সিজেপি পৌঁছতেই স্কুল ঠিক করার হিড়িক রাজস্থান সরকারের, ৪৭২ স্কুলে বরাদ্দ ৪ হাজার কোটি!

কেন্দ্র ও রাজ্য সরকার প্রত্যন্ত অঞ্চলের সরকারি স্কুলগুলিকে অবহেলা করছে, এই অভিযোগ এনে গত ১৫ আগস্ট ‘স্কুল ঠিক করো’ অভিযান শুরু করেছিল সিজেপি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৭:০৪

options
link
সিজেপি পৌঁছতেই স্কুল ঠিক করার হিড়িক রাজস্থান সরকারের, ৪৭২ স্কুলে বরাদ্দ ৪ হাজার কোটি! zoom
এদিন স্কুল ঠিক করো অভিযান উদয়পুরে যায় সিজেপি সদস্যরা।
Advertisement

রাজস্থানে স্কুল পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছিল ককরোচ জনতা পার্টির সদস্যরা। যদিও এরপরেই ওই স্কুলের জীর্ণ ভবন ভেঙে নতুন করে তৈরি করতে উদ্যোগী হয় প্রশাসন। ফের একই ধরনের ঘটনা। যেদিন স্কুল পরিদর্শন করতে ককরোচ জনতা পার্টি উদয়পুর পৌঁছাল, সেদিনই ৪৭২টি স্কুলের জন্য ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করল রাজস্থান সরকার!

কেন্দ্র ও রাজ্য সরকার প্রত্যন্ত অঞ্চলের সরকারি স্কুলগুলিকে অবহেলা করছে, এই অভিযোগ এনে গত ১৫ আগস্ট ‘স্কুল ঠিক করো’ অভিযান শুরু করেছিল সিজেপি। তাতেই টনক নড়ল রাজস্থান সরকারের। জানা গিয়েছে, ৪ হাজার কোটি অর্থ বরাদ্দ হওয়া রাজ্যের ৪৭২টি স্কুলের মধ্যে ৩০ শতাংশই উদয়পুরের। এমন ঘটনায় নিজেদের কর্মসূচি নিয়ে আত্মবিশ্বাস বাড়ছে বলেই জানাচ্ছেন সিজেপির মুখ অভিজিৎ দীপকে, অশুতোষ রাঙ্কা, সৌরভ দাসরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্কুল পরিদর্শনে উদয়পুর পৌঁছতেই যে রাজস্থানের প্রায় শ-পাঁচেক স্কুলের জন্য অর্থ বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সরকার, তা সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছেন আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস প্রমুখ। মরু রাজ্যের শাসক দল বিজেপিকে কটাক্ষ করে সৌরভ লিখেছেন, ‘‘রাজস্থানের জনগণ, আপনারা শুধু বলুন আমাদের কোথায় কোথায় যেতে হবে। আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই উন্নয়নমূলক কাজ শুরু করছে রাজস্থান সরকার।’’

উল্লেখ্য, গত মাসে জয়পুরের কাছে একটি গ্রামে স্কুল পরিদর্শনের সময় দলের সহ-সমন্বয়ক আশুতোষ রাঙ্কা এবং তাঁর সঙ্গীদের উপর হামলার অভিযোগ উঠেছিল। অভিযোগ, গ্রামবাসীদের একটি দল তাঁদের প্রথমে বাধা দেয়। পরে শুরু হয় ধাক্কাধাক্কি এবং মারধর। এমনকি সিজেপির গাড়িতে পাথর ছোড়া হয় বলেও দাবি। ঘটনার পরে সিজেপির এক স্বেচ্ছাসেবক অভিযোগ করেন, তাঁদের ‘সন্ত্রাসবাদী’ এবং ‘নকশাল’ বলে কটূক্তি করে তাড়িয়ে দেওয়া হয়েছে। অন্য দিকে, কয়েক জন গ্রামবাসীর দাবি, গ্রামের নাম ভগবান রামের সঙ্গে জড়িত। তাই এমন কাউকে তাঁরা গ্রামে ঢুকতে দেবেন না, যারা রামের বিরুদ্ধে কথা বলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.