Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Rashid Khan

‘আমাকে জানানোই হয়নি’, নেতৃত্ব হারিয়ে আফগান বোর্ডকে তোপ রশিদ খানের

বোর্ডের ঘোষণার পরেই বিষয়টি জানতে পারেন বলে অভিযোগ করেছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৪:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৪:৪০

options
link
‘আমাকে জানানোই হয়নি’, নেতৃত্ব হারিয়ে আফগান বোর্ডকে তোপ রশিদ খানের zoom
রশিদ খান। ফাইল ছবি।
Advertisement

ভারতের কাছে চুনকাম হয়েছে আফগানিস্তান। ০-৩ সিরিজ হারের ক্ষত এখনও দগদগে। এর মধ্যেই খবর, নেতৃত্ব হারিয়েছেন রশিদ খান। আফগান ক্রিকেট বোর্ডের এ হেন সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি। রশিদের অভিযোগ, তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়নি আগে। বোর্ডের ঘোষণার পরেই বিষয়টি জানতে পারেন বলে অভিযোগ করেছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার।

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেন, “আসলে কী ঘটেছিল, সেটা আমার কাছেও পরিষ্কার নয়। বোর্ড যখন সিদ্ধান্তের কথা ঘোষণা করে, তখনই জানতে পারি নেতৃত্বে পরিবর্তন হয়েছে। আমি আর অধিনায়ক থাকছি না। তার আগে আমাকে কিছুই জানানো হয়নি।” তবে নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরানের নেতৃত্বে খেলতে তাঁর কোনও সমস্যা নেই বলেও স্পষ্ট করেছেন রশিদ। তাঁর নেতৃত্বে আফগানিস্তান ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ২৬টিতে জয় এবং ২২টিতে হার। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান তাঁর নেতৃত্বেই সেমিফাইনালে উঠেছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেতৃত্ব হারানোয় হতাশ হলেও বিষয়টি নিয়ে বেশি ভাবতে চান না রশিদ। তাঁর কথায়, “আমার নেতৃত্বেই আফগানিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকেও আমরা হারিয়েছি। তবে কিছু সিদ্ধান্ত বা পরিস্থিতি আমাদের হাতে থাকে না।” তবে অধিনায়কত্ব চলে গেলেও দেশের হয়ে খেলার তাগিদে কোনও কমতি রাখতে চান না তিনি। তাঁর সংযোজন, “এখন অধিনায়ক না থাকলেও আমাকে এগিয়ে যেতে হবে। অধিনায়কত্ব আছে কি নেই, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। দেশের হয়ে খেলতে পারছি, সেটাই আমার কাছে গর্বের। নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে দলকে সাহায্য করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “ভালো খেলা এবং দলের জয়ে ভূমিকা রাখাটুকুই আমার হাতে রয়েছে। তাই যে বিষয়গুলি আমার নিয়ন্ত্রণে আছে, সেগুলির দিকেই মন দিতে চাই।” অধিনায়ক না থাকলেও দলের তরুণ ক্রিকেটারদের পাশে থাকতে চান তিনি। নিজের অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে ভাগ করে নেওয়ার কথাও জানিয়েছেন রশিদ। তাঁর সংযোজন, “আমাদের প্রথমে নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। ভারতকেও হারানো সম্ভব। এই বিশ্বাসটা দলের মধ্যে থাকা দরকার।”

ভারতের বিরুদ্ধে অতীতের ফলাফল যে আফগান ক্রিকেটারদের মনে প্রভাব ফেলে, তা-ও স্বীকার করেছেন রশিদ। তিনি বলেন, “ভারতের কাছে আমরা অনেক বার হেরেছি। এখনও পর্যন্ত ওদের বিরুদ্ধে জিততে পারিনি। এটা অবশ্যই হতাশার। ভারতের বিরুদ্ধে নামলে অনেক সময় আমাদের ক্রিকেটারেরা দিশাহারা হয়ে পড়ে।” সেই পরিস্থিতি বদলাবে বলেই বিশ্বাস রশিদের। তাঁর মতে, আত্মবিশ্বাসী হয়ে খেললে ভবিষ্যতে ভারতকে হারাতে পারবে আফগানিস্তান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.