হাতিবাগানের গ্যালিফ স্ট্রিট। রবিবার ভোর রাত থেকেই যে রাস্তা দখল করে ফেলে কাতারে কাতারে পশু-পাখিরা। মাছ-গাছ। আরও কত কী। তবে এই পোষ্য বাজারে সমস্ত ধরনের বেআইনি পাখি-মাছ-কুকুর ছানা সহ অন্য পোষ্য বিক্রি বন্ধ করতে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। রবিবার থেকেই সেই নির্দেশ কার্যকর করতে ময়দানে কলকাতা পুলিশ ও শুল্ক বিভাগের আধিকারিকরা।
গত বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশনু বেঞ্চ নির্দেশ দেয়, হাটে সংরক্ষিত বণ্যপ্রাণী বা পাখি বিক্রি করা যাবে না। সেই নির্দেশ মেনেই রবিবার সকাল হতেই কলকাতা পুলিশ ও শুল্ক বিভাগের আধিকারিকরা ওই বাজারে পরিদর্শনে যান। বাজার এলাকার বিভিন্ন জায়গায় সেই সংক্রান্ত ব্যানার দেওয়া হয়েছে। কোর্টের নির্দেশানুসারে, হাটের প্রত্যেক সদস্যদের জন্য কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে।
হাটের ব্যবসায়ী সমিতির এক সদস্য জানিয়েছেন, “আমরা প্রায় ৭০০ জন এখানে ব্যবসা করি। সরকারের নির্দেশেই এখানে বসি। এখন পুলিশ বলছে ট্রেড লাইসেন্স যতদিন না হচ্ছে, ততদিন হাটে বসা যাবে না। অনেকেরই ট্রেড লাইসেন্স নেই। তাদের এখন কী হবে, আমরা আদালতের রায় মেনেই এগোচ্ছি।” সকাল থেকে ‘বাগবাজার সখের হাট ওয়েল ফেয়ার’ সমিতির তরফে বেআইনি বিক্রি-বাটা রুখতে মাইকিং করা হয়।
সর্বশেষ খবর
-
হার্ট অ্যাটাকের পর নতুন জীবন, ডিসানে রোগীদের মুখে ঘুরে দাঁড়ানোর গল্প
-
গলার কাঁটা ‘মুসলিম ন্যাটো’! ‘এবার তোমাদের পালা’, সৌদিকে ‘কাঁদিয়ে’ পাকিস্তানকে হুমকি হাউথির
-
সিপিএমের কার্যালয়ে হামলা, ভাঙা হল বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিও! চাঞ্চল্য গোঘাটে
-
পাঞ্জাবে কোন শর্তে অকালিদের সঙ্গে জোট? স্পষ্ট জানিয়ে দিল বিজেপি
-
গুলতি ছুঁড়ে অভিনব কায়দায় চুরি! মন্ত্রীর পাড়ায় হানা দিতেই জালে বিহারের ৪ দুষ্কৃতী