দলীয় পতাকা লাগানোয় সিপিএম নেতা-কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ। সিপিএমের পার্টি অফিসও ভাঙচুর করা হল। ভাঙা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে। ঘটনাটি ঘিরে চাপা উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সিপিএমের এক প্রবীণ কর্মীকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ, বিজেপি এই হামলা চালিয়েছে। যদিও স্থানীয় বিজেপি নেতারা এই অভিযোগ মানতে চাননি।
গোঘাট এলাকায় সিআইটিইউ-র সম্মেলন রয়েছে। সেই উপলক্ষ্যে গোঘাট বকুলতলা থেকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত দলীয় পতাকা লাগানোর কাজ করছিলেন সিপিএম কর্মীরা। অভিযোগ, রেজিস্ট্রি অফিস এলাকায় বিজেপিআশ্রিত দুষ্কৃতীরা তাদের পতাকা খুলে নিতে বলে। যদিও সিপিএম সেই হুমকিকে গুরুত্ব দেয়নি। দলীয় পতাকা না খোলায় সিপিএমের কর্মীদের ব্যাপকো মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
গোঘাটের প্রবীণ সিপিএম নেতা তথা হুগলি জেলা কৃষক সমিতির সভাপতি ভাস্কর রায়। তাকেও দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে প্রবীণ নেতার শরীরের একাধিক জায়গায় কালসিটে পড়ে গিয়েছে। বেশ কিছু জায়গা কেটে রক্তপাতও হয়েছে। তিনি বাড়িতে চিকিৎসাধীন। তাঁর মোবাইল ফোনও ভেঙে দেওয়া হয়েছে। গোঘাটের সিপিএমের পার্টি অফিসেও ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

দেওয়ালে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি রয়েছে। সেই ছবির কাচ ভাঙা হয়েছে। অন্যান্য মনীষীদের ছবিও ভাঙচুর হয়েছে! কার্যালয়ে রাখা সিপিএমের গুরত্বপূর্ণ নথিপত্র নষ্ট করা হয়েছে। দলীয় পতাকা ফেলা হয় বলে অভিযোগ। ওই কার্যালয়ের দরজা, জানলাও দেদারে ভাঙা হয়! ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়ায় সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে। এই ঘটনায় সিপিএমের দাবি, রাজ্য তথা দেশে গণতন্ত্র বিপন্ন হচ্ছে। দলের পতাকা লাগানো যদি অপরাধ হয়ে থাকে, তাহলে কোথায় গণতন্ত্র? বিজেপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।
যদিও অভিযোগ অস্বীকার করে ঘটনাকে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। তাঁর কথায়, “মারামারি করাটা সিপিএমের কালচার। এটা ওদের নিজেদের মধ্যে ঝামেলা।” বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে থানায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগে ঘরকে দিন নতুন রূপ, এই ৬ জিনিস বদলালেই কেল্লাফতে
-
সুদর্শন নায়কের টানেই পড়াশোনায় মন! পাঠ্যবইয়ে হৃত্বিক সংক্রান্ত প্রশ্নের প্রস্তাব কলকাতার স্কুলের
-
ইমরানের মুক্তিতে দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি, ঘোষণা হতেই গ্রেপ্তার প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বোন
-
অফসাইড গোলে চ্যাম্পিয়ন মোহনবাগান! শিল্ড বয়কটের ভাবনা মহামেডানের, কী ভাবছে আইএফএ?
-
হ্যারি-মেগানকে হেয় সংবাদমাধ্যমের! ডায়নার পরিণতি মনে করালেন ভাই স্পেনসার