Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Karnataka

বালতি হাতে বাড়িতে ঢুকল কে? তারপরই তীব্র বিস্ফোরণ, কর্নাটকে মৃত একই পরিবারের ৬ জন

কর্নাটকের বেলগাভিতে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৬ জনের। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ফ্রিজে বিস্ফোরণে আগুন ধরে যায় বাড়িতে। যদিও বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ঘটনা অন্যদিকে বাঁক নেয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ২০:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ২০:৩২

options
link
বালতি হাতে বাড়িতে ঢুকল কে? তারপরই তীব্র বিস্ফোরণ, কর্নাটকে মৃত একই পরিবারের ৬ জন zoom
বালতি হাতে রহস্যজনক ব্যক্তি। বিস্ফোরণের আগের মুহুর্ত। ছবি: সংগৃহীত।
Advertisement

কর্নাটকের বেলগাভিতে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৬ জনের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, ফ্রিজে বিস্ফোরণে আগুন ধরে যায় বাড়িতে। যদিও ওই বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ঘটনা অন্যদিকে বাঁক নেয়। সেখানে দেখা গিয়েছে, দুর্ঘটনার মিনিট পাঁচেক আগে হাতে একটি বালতি নিয়ে এক ব্যক্তি ওই বাড়িতে ঢুকছে।

সোমবার গভীর রাতে বেলাগাভির চাভাট গল্লি এলাকায় ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়ির ভিতরে থাকা একটি ফ্রিজে বিস্ফোরণের পর আগুন লাগে। দ্রুত সেই আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। ভিতরে থাকা বাসিন্দারা বেরিয়ে আসার সুযোগ পাননি। আগুনে ঝলসে ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ জনের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও ২ জনের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশের। ‘জতুগৃহ’ বাড়ির পাশের একটি ফুটেজে দেখা গিয়েছে, রাত ১টা বেজে ৫৮ মিনিটে এক ব্যক্তি বাড়িটিতে ঢুকছে। মিনিট দুয়েক পরে তিনি ওই বাড়ি ছেড়ে চলে যান। ফেরার সময় তাঁর হাতে কোনও বালতি ছিল না। অজ্ঞাত ব্যক্তি চলে যাওয়ার ঠিক পরপর আগুন লাগে। তদন্তকারীরা প্রশ্ন তুলছেন, ওই দুই মিনিটের মধ্যে ঠিক কী ঘটেছিল? আগুন লাগার ঘটনায় ওই ব্যক্তির কোনও ভূমিকা ছিল কি?

পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক ত্রুটিতে ফ্রিজে বিস্ফোরণের বিষয়টি ছাড়াও অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির গতিবিধি— উভয় দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ফুটেজে ধরা পড়া বালতিটি খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তির পরিচয় জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.