বিজেপির অভিযোগ, ভরা মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মৃত মাকে নিয়ে মশকরা করেছেন রাহুল গান্ধী। প্রবল সমালোচনার মুখে পড়েছেন লোকসভার বিরোধী দলনেতা। তবে এহেন পরিস্থিতিতে রাহুলের পাশে দাঁড়াল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের মতে, রাজনীতিতে হাস্যরসের জায়গা থাকাটা খুবই দরকার। রাহুলের কাজে কাউকে অপমান করা হয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে মমতার দল কার্যত উঠেপড়ে লেগেছে কংগ্রেসের ‘গুড বুকে’ জায়গা করে নিতে। রাহুলের পাশে দাঁড়ানোটা সেই চেষ্টার অংশ হতেই পারে।
শনিবার ইন্দোরে ছাত্রো কি গুঞ্জ অনুষ্ঠানে রাহুল বক্তব্য রাখছিলেন। বক্তব্যের মাঝে মঞ্চে আসেন এক কৌতুকাভিনেতা। প্রধানমন্ত্রীর মতো করেই হাসতে দেখা যায় তাঁকে। মোদির ভাষা, বলার ধরন এবং ইংরাজি ভাষার ‘অজ্ঞতা’ বোঝানোর চেষ্টা করেন। এমনকী বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী যেভাবে বৃদ্ধ বা বৃদ্ধাদের দেখলে তাঁর জন্য চেয়ারের ব্যবস্থা করতে বলেন, সেটা নিয়েও কটাক্ষ শোনা যায় ওই কমেডিয়ানের গলায়। এই নাটকে রাহুল নিজেও যথেষ্ট সক্রিয় ছিলেন। গোটা ভিডিও দেখার পর রাহুল এবং কংগ্রেসের তুমুল সমালোচনায় সরব হয়েছে বিজেপি।
আরও পড়ুন:
মমতা তৃণমূলের সাংসদ সৌগত রায় বলেন, “কাউকে তো অপমান করা হয়নি। প্রধানমন্ত্রী নিজে সাধারণত যা বলে থাকেন, সেটাই আবারও তুলে ধরা হয়েছিল। এই বিষয়টা তো অপমান বলে ধরা যায় না। তাছাড়াও রাজনীতির মধ্যে হাস্যরসের জায়গা থাকা উচিত।” উল্লেখ্য, বিজেপি তুমুল সমালোচনা করলেও কংগ্রেস গোটা ঘটনায় মুখ খোলেনি। রাহুল নিজেও বলেননি কিছুই।
উল্লেখ্য, বিধানসভা ভোটে ভরাডুবির পর উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাব দিয়েছিলেন মমতা। কিন্তু সেই প্রস্তাব খারিজ হয়। তারপর নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা করেন মমতা। এবার তাঁর দলের সাংসদ রাহুল গান্ধীর এমন এক কাজে সমর্থন করলেন যার নিন্দা করতে মাঠে নেমে পড়েছে গোটা বিজেপি। এতকিছুর পরে কংগ্রেসের হাত ধরার অনুমতি পাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? নাকি বাংলায় কংগ্রেস চলবে একলা চলো নীতিতেই?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কাল হল প্রতিকূল আবহে শৃঙ্গজয়ের জেদ! নেপালে তুষারধসে মৃত্যু বাংলার পর্বতারোহীর
-
বালতি হাতে বাড়িতে ঢুকল কে? তারপরই তীব্র বিস্ফোরণ, কর্নাটকে মৃত একই পরিবারের ৬ জন
-
‘নিজে ড্রাইভ করে গড়িয়াহাটে শপিং করি,’ পুজো নিয়ে আড্ডায় দিতিপ্রিয়া
-
সিনেমা হলের মধ্যেই অবাধ যৌনতা! ‘প্রান্তিকে’ একী কাণ্ড, হুলস্থুল তেহট্টে
-
বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারতীয় দলের কোচ হলেন বালাজি!