Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Ram Mandir Donation Theft Case

রাম মন্দিরে শতাধিকবার চুরি, ধরা পড়ে সিসিটিভিতেই, তবু কেন অধরা ছিল দোষীরা?

রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৮:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৮:৩৮

options
link
রাম মন্দিরে শতাধিকবার চুরি, ধরা পড়ে সিসিটিভিতেই, তবু কেন অধরা ছিল দোষীরা? zoom
ফাইল ছবি।
Advertisement

অযোধ্যার রাম মন্দিরে চুরির (Ram Mandir Donation Theft Case) ঘটনায় গোটা দেশজুড়ে তোলপাড়। বারবার প্রশ্ন উঠেছে, কড়া নিরাপত্তাকে বোকা বানিয়ে কী করে মন্দিরের সম্পদ চুরি হল? এবার তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, শত শত বার রাম মন্দিরের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চুরির ঘটনা। তা সত্ত্বেও কেন আটকানো গেল না চুরি? উত্তর অধরাই।

অযোধ্যার রাম মন্দিরে অসংখ্য ভক্তের অনুদানের ৩ হাজার কোটি টাকার বেশি চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছিল মাস তিনেক আগে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। উত্তরপ্রদেশের সীমানা ছাড়িয়ে গোটা দেশে রাজনৈতিক তোলপাড় শুরু হয়। গোটা ঘটনায় বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের ভূমিকা তুলে ধরে তুলোধোনা করে কংগ্রেসও। কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার ও শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে নোটিসও পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার শীর্ষ আদালতে শুনানি চলাকালীন উত্তরপ্রদেশ পুলিশের সিটের তদন্ত রিপোর্ট পড়ে শোনান কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। ওই স্টেটাস রিপোর্টেই উল্লেখ করা হয়েছে, সিসিটিভি ফুটেজে অন্তত ১০৫টি চুরির ঘটনা ধরা পড়েছে। ওই ফুটেজ থেকেই চিহ্নিত করা গিয়েছে একাধিক ব্যক্তিকে। অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রমাণও পেশ করা হয়েছে আদালতে। আগামী শুক্রবার তদন্তের রিপোর্ট পেশ করবে সিট, এমনটাই জানা গিয়েছে। সেসময়ে চুরি সংক্রান্ত আরও তথ্য মিলতে চলেছে।

এই রিপোর্টের পরই প্রশ্ন উঠছে, চুরির ব্যাপারটা তো ঘটনার সময়েই ধরা পড়েছিল সিসিটিভিতে। তাহলে সেটা চিহ্নিত করে তখনই দোষীদের শাস্তি দেওয়া হল না কেন? অন্তত ১০৫ বার সিসিটিভিতেই চুরি ধরা পড়েছে। তাহলে ক্যামেরার আড়ালে আর কত কুকীর্তি হয়েছে সেই নিয়েও থাকছে প্রশ্ন। শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যদের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন চম্পত রাই। প্রসঙ্গত, রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.