Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Howrah

রাতের হাওড়া স্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি! আটক করে ব্যাগ খুলতেই তাজ্জব রেল পুলিশ, দেখলেন…

রেল পুলিশ ও আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছে, ধৃত ব্যক্তির নাম সুজিত কোলে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৯:০৯

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৯:০৯

options
link
রাতের হাওড়া স্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি! আটক করে ব্যাগ খুলতেই তাজ্জব রেল পুলিশ, দেখলেন… zoom
ছবি এআই দ্বারা নির্মিত।
Advertisement

ব্যাগ ভর্তি ৬৭ লক্ষ টাকা-সহ হাওড়া স্টেশন থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রেল পুলিশ। রবিবার রাতে সন্দেহজনকভাবে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঘোরাঘুরি করার সময় ওই ব্যক্তিকে প্রথমে আটক করে আরপিএফ। তার পর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্তব্যরত আধিকারিকরা। শুধু তাই নয়, তল্লাশি চালানো হয় ওই ব্যক্তির হাতে থাকা ব্যাগেটিরও। সেটি খুলতেই একেবারে চক্ষুচড়ক অবস্থা হয় রেল পুলিশের। তদন্তকারীরা দেখেন, ওই ব্যাগে একেবারে বান্ডিল বান্ডিল নোট। বিপুল এই নোট কথা থেকে ওই ব্যক্তি নিয়ে আসছিলেন, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ও আয়কর দপ্তরের আধিকারিকরা জানতে পেরেছেন, গয়ার টাউনশিপ এলাকায় তাঁর একটি গয়নার দোকান রয়েছে। কলকাতার বড়বাজার থেকে সোনা-রুপো কেনার জন্য নাকি টাকা নিয়ে এসেছিলেন সুজিত।

রেল পুলিশ ও আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছে, ধৃত ব্যক্তির নাম সুজিত কোলে। তিনি মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা। জানা গিয়েছে, সুজিতের ব্যাগে প্রায় ৬৭ লাখ টাকা ছিল। সেই টাকা নিয়েই রবিবার রাতে মুম্বই মেল চেপে হাওড়ায় পৌঁছান সুজিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ও আয়কর দপ্তরের আধিকারিকরা জানতে পেরেছেন, গয়ার টাউনশিপ এলাকায় তাঁর একটি গয়নার দোকান রয়েছে। কলকাতার বড়বাজার থেকে সোনা-রুপো কেনার জন্য নাকি টাকা নিয়ে এসেছিলেন সুজিত। কিন্তু তাঁর উত্তর সন্তোষজনক মনে হয়নি আরপিএফের। ওই বান্ডিল বান্ডিল নোটের উৎস কী, তারও কোনও ব্যাখ্যা দিতে পারেননি সুজিত। দেখাতে পারেননি ওই নগদ টাকার কোনও নথিপত্রও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
হাওড়া স্টেশনে ধৃতের কাছ থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট।

ধৃতের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পেয়ে সুজিতকে আটক করে আয়কর দপ্তরে খবর দেয় আরপিএফ। আরও বিস্তারিত তদন্ত করতে সুজিতকে জিজ্ঞাসাবাদ করেন রেল পুলিশ ও আয়কর দপ্তরের আধিকারিকরা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে হাওড়া স্টেশন চত্বর থেকে বান্ডিল বান্ডিল নোট-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। একের পর এক ঘটনার পর স্টেশনে বেড়েছে নিরাপত্তা এবং নজরদারি। সেই নজরদারি চলাকালীনই সুজিত কোলেকে প্রথমে আটক করে রেল পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.