বহুকাল ধরেই বক্স অফিসে করণ জোহর (Karan Johar) ম্যাজিক ফিকে! তেইশ সালে তারকাখচিত ‘রকি অউর রানি’ সিনেমার সুবাদে ১৪ বছর বাদে যদিও আশার আলো জাগিয়েছিলেন, তবে পরবর্তীতে যে ধর্মা প্রোডাকশন ফের মুখ থুবড়ে পড়েছে, তা বললেও অত্যুক্তি হয় না! টিনসেল টাউনে কানাঘুষো, ধর্মা প্রোডাকশনের সময়টা নাকি মোটেই ভালো যাচ্ছে না! একে মন্দা বাজার। উপরন্তু একের পর এক ছবিতে তারকাদের গগনচুম্বী পারিশ্রমিক আর বক্স অফিসে ভাঁটার জেরে বড়সড় লোকসানের মধ্য দিয়ে যাচ্ছেন প্রযোজক। বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকতে করণ জোহর বছর খানেক আগেই প্রযোজনা সংস্থার অর্ধেক মালিকানা হস্তান্তর করেছেন আদর পুনাওয়ালার কাছে। এবার খবর, পর্দায় যুদ্ধের প্রেক্ষাপটে ‘র’ প্রতিষ্ঠাতা আর এন কাওয়ের ‘গোপন মিশন’ দেখাবেন প্রযোজক-পরিচালক।
সিনেমায় ফুটে উঠবে ‘র’ প্রতিষ্ঠাতা আর এন কাওয়ের একাত্তরের মিশনের গল্প। পাকিস্তানকে শায়েস্তা করতে কোন ফন্দি এঁটেছিলেন এই সিক্রেট এজেন্ট? কীভাবেই বা গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রতিষ্ঠা হল?
আরও পড়ুন:
অতীতে ‘কেশরী’, ‘রাজি’, ‘শেরশাহ’ থেকে ‘কেশরী: চ্যাপ্টার ২’-এর মতো একাধিক দেশাত্মবোধক সিনেমা প্রযোজনা করেছেন করণ জোহর। এবার বিস্মৃতির অন্তরালে থাকা আরও এক মহীরুহর জীবনকাহিনি বড় পর্দায় তুলে ধরতে চলেছেন তিনি। যে সিনেমায় ফুটে উঠবে ‘র’ প্রতিষ্ঠাতা আর এন কাওয়ের একাত্তরের মিশনের গল্প। পাকিস্তানকে শায়েস্তা করতে কোন ফন্দি এঁটেছিলেন এই সিক্রেট এজেন্ট? কীভাবেই বা গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রতিষ্ঠা হল? নীতিন গোখলের লেখা ‘জেন্টলম্যান স্পাইমাস্টার’ বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি হবে এই সিনেমা। ২০২৬ সালের মাঝামাঝি শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবির মুখ্য চরিত্রে থাকবেন বলিউডের প্রথমসারির জনপ্রিয় এক অভিনেতা। ১৯৫৫ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়কালকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। এই সিনেমাকে খুব বড় পরিসরে তৈরি করতে ‘লিও মিডিয়া কালেক্টিভ’-এর সঙ্গে হাত মিলিয়েছেন করণ জোহর।

সোমবার, ২১ সেপ্টেম্বর ‘র’-এর ৬০ বছর পূর্তি উপলক্ষেই এই সিনেমার ঘোষণা করলেন প্রযোজক-পরিচালক। করণ জানিয়েছেন, “গত দু’বছর ধরে লিও মিডিয়া অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গবেষণা চালিয়ে চিত্রনাট্য তৈরির কাজ করছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় টানটান উত্তেজনা বজায় থাকবে।” প্রাথমিকভাবে ২০২৮ সালে স্বাধীনতা দিবসের আবহে ১১ আগস্ট রিলিজের দিনক্ষণ ঠিক করেছেন নির্মাতারা। এবার প্রশ্ন, ‘র’ প্রতিষ্ঠাতা আর এন কাওয়ের ভূমিকায় কোন বলিউড তারকাকে দেখা যাবে?
সর্বশেষ খবর
-
সুরুচিতে এবার শ্যামাপ্রসাদ, অরূপের পুজো হাত বদলাতেই থিমে ‘ভারত কেশরী’
-
চিতার আগুনে মাংস রান্না! ভয়ংকর কাণ্ড উত্তরপ্রদেশে, গ্রেপ্তার ৩ যুবক
-
সিআইডি-র জিজ্ঞাসাবাদের মাঝেই অসুস্থ বিধায়ক পরেশরাম, ভর্তি এসএসকেএমে
-
অফসাইড গোলে চ্যাম্পিয়ন মোহনবাগান! ‘রাগে’ শিল্ড বয়কট করল মহামেডান
-
রাতের হাওড়া স্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি! আটক করে ব্যাগ খুলতেই তাজ্জব রেল পুলিশ, দেখলেন…