রাজ্যে শিল্পে জোয়ার আনতে বিরাট পদক্ষেপ! এবার বিনিয়োগের লক্ষ্যে নিজেই মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে দেখা করতে তিনি আজই মুম্বই পাড়ি দেবেন। আম্বানির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে আগেই সময় স্থির করেছিলেন। এবার তা বাস্তবায়নের পালা। বাংলায় আম্বানিদের বেশ কিছু ব্যবসা রয়েছে। তা আরও যাতে ছড়িয়ে পড়ে, এরাজ্যেই যাতে আরও বিনিয়োগ হয়, এসব আবেদন নিয়ে মুকেশ আম্বানির সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ ও আলোচনা অত্যন্ত তাৎপর্যপূ্র্ণ হতে চলেছে নিঃসন্দেহে।
আম্বানিদের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গুজরাটে বন্যপ্রাণীদের বাসস্থান ও পশু হাসপাতাল ‘বনতারা’র একটি শাখা পূর্ব ভারতে খোলার পরিকল্পনা চলছে। পশ্চিমবঙ্গের বিরাট অরণ্যাঞ্চল ঘিরে আম্বানিদের নতুন প্রকল্প যাতে হয়, সেই প্রস্তাব দিতে পারেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স ছাড়াও রাঢ় অঞ্চলের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জুড়েও বিশাল বনাঞ্চল রয়েছে। সদ্যই পুুরুলিয়া গিয়ে সেখানকার বৈচিত্র্যময় বন্যপ্রাণ নিয়ে দক্ষিণবঙ্গে প্রথম অভয়ারণ্য তৈরির কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গেই কি যুক্ত হতে পারে আম্বানিদের ‘বনতারা’র নতুন শাখা?
আরও পড়ুন:
আম্বানিদের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গুজরাটে বন্যপ্রাণীদের বাসস্থান ও পশু হাসপাতাল ‘বনতারা’র একটি শাখা পূর্ব ভারতে খোলার পরিকল্পনা চলছে। পশ্চিমবঙ্গের বিরাট অরণ্যাঞ্চল ঘিরে আম্বানিদের নতুন প্রকল্প যাতে হয়, সেই প্রস্তাব দিতে পারেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স ছাড়াও রাঢ় অঞ্চলের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জুড়েও বিশাল বনাঞ্চল রয়েছে। সদ্যই পুুরুলিয়া গিয়ে সেখানকার বৈচিত্র্যময় বন্যপ্রাণ নিয়ে দক্ষিণবঙ্গে প্রথম অভয়ারণ্য তৈরির কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গেই কি যুক্ত হতে পারে আম্বানিদের ‘বনতারা’র নতুন শাখা? তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মু্খ্যমন্ত্রীর সঙ্গে আম্বানির সাক্ষাতে সেই বিষয়টি উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
গত মে মাসে রাজ্যের শাসনভার গ্রহণের পর থেকে অর্থনীতির হাল ফেরাতে একাধিক পরিকল্পনা করেছে সরকার। মুখ্যমন্ত্রী তো বটেই, শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য নানা সময়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন, শিল্পনীতিতে বদল এনেছেন। বাম আমলের সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার পর থেকে শিল্পখরা কাটাতে তাঁদের এত উদ্যোগ। শনিবার বিশিষ্ট শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক সেরেছেন শমীক ভট্টাচার্য। বিড়লাদেরও এখানে বড় ব্যবসা রয়েছে। তাতেই আরও বিনিয়োগ নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে খবর। আর এবার খোদ মুখ্যমন্ত্রী মুম্বই গিয়ে দেখা করবেন দেশের পয়লা নম্বর শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে। আলোচনা ফলপ্রসূ হলে পশ্চিমবঙ্গে আম্বানিদের বিনিয়োগে ফুলেফেঁপে ওঠার বিরাট সম্ভাবনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ছেড়ে দিন প্লিজ’, ছাত্রীর আকুতি সত্ত্বেও কোচিং থেকে ফেরার পথে শ্লীলতাহানি, সঙ্গীকেও হেনস্তা
-
সীমান্ত পেরিয়ে শত্রুকে শেষ করবে ‘কাল’, পোখরানে পরীক্ষায় পাশ অত্যাধুনিক স্বদেশী ড্রোন
-
দু’মাসে দ্বিতীয়বার! আগস্টে ২০০ কর্মীর পর ফের ছাঁটাইয়ের পথে অ্যাপল, নেপথ্যে এআই?
-
১০ হাজার টাকা দিলেই পাসপোর্ট! ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ২ সিভিক ভলান্টিয়ার
-
হাউথিদের উপর হামলায় প্রস্তুত ছিল আমেরিকা! সৌদিকে সংকটে ফেলে কেন ‘ইউ টার্ন’ ট্রাম্পের?