আগস্টের পর ফের সেপ্টেম্বর। ফের কর্মী ছাঁটাই করল অ্যাপল (Apple Layoffs)। গত মাসে ২০০ কর্মীর ছেঁটে ফেলার পর দ্বিতীয় দফায় আরও কর্মী বরখাস্তের পথে হাঁটল এই মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা।
একটি প্রতিবেদন সূত্রে খবর, ফিটনেস প্লাস টিম থেকে বেশ কয়েকজন কর্মী চাকরি হারিয়েছেন বেশ কয়েকজন কর্মী। অডিও বিভাগে কাজ করা কর্মীদের উপরই এই কোপ পড়েছে। এই বিভাগের মধ্যে ‘টাইম টু টক’ এবং ‘টাইম টু রান’-এর মতো একাধিক ফিচার রয়েছে। যে ফিচারের মাধ্যমে অ্যাপল ওয়াচে অডিও শুনে নির্দেশিকা ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিভাগে কর্মীসংখ্যা কমে যাওয়ায় ভবিষ্যতে নতুন অডিও কনটেন্ট প্রকাশে গতি আগের তুলনায় কমতে পারে। আপাতত ফিচারগুলি পুরোপুরি বন্ধ করা হচ্ছে না ব্যবহারকারীদের জন্য।
সংস্থার যে বিভাগ থেকে কর্মী ছাঁটাই হয়েছে, সেই ফিটনেস প্লাস হল অ্যাপলের একটি সাবস্ক্রিপশনভিত্তিক শরীরচর্চার পরিষেবা। বিশেষ করে যে সব অ্যাপল ওয়াচ ব্যবহারকারী প্রশিক্ষকের নির্দেশ মেনে ওয়ার্কআউট করতে চান, তাঁদের জন্য ফিটনেস প্লাসে বিভিন্ন ধরনের নির্দেশিত ব্যায়ামের কনটেন্ট দেওয়া হয়। অ্যাপ্লের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার তৈরির সঙ্গে এই বিভাগের কাজ জড়িত। ফলে সেই ছাঁটাইয়ের পর নতুন একটি বিভাগে কর্মী কমানোর সিদ্ধান্ত নিল মার্কিন প্রযুক্তি সংস্থাটি।
সর্বশেষ খবর
-
অ্যাক্রোপলিস মলে মহিলার ‘শ্লীলতাহানি’, গ্রেপ্তার ৬
-
মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় মোটা অঙ্কের জরিমানা! শাস্তির মুখে কী সাফাই আইআইএম জম্মুর?
-
হাসিনা কাঁটার মধ্যেও বাণিজ্য সম্পর্কে শান, ভারত-বাংলাদেশ টাস্ক ফোর্স গড়তে আলোচনা!
-
‘নীল-সাদা’য় নতুন লোগো প্রকাশ করল মমতা তৃণমূল, ‘ফুটবলা’র চেনাতে বড় নির্দেশ নেত্রীর
-
চোর পালালে আর বুদ্ধি নয়! পুজোর আগে বড় নির্দেশ লালবাজারের