ফের সংঘাতে পাকিস্তান এবং আফগানিস্তান। আবারও আফগান সীমান্ত পেরিয়ে বিমান হামলা চালাল পাক সেনা (Pakistan Airstrike in Afghanistan)। দেশটির কুনার প্রদেশে শেষরাতের দিকে এই হামলা চলে। ঘটনায় হতাহতের তথ্য এখনও স্পষ্ট নয়। তবে এই হামলায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। হামলার কড়া নিন্দা করেছে আফগানিস্তানের তালিবান সরকার। অভিযোগ, সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলা হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশেও।
জানা গিয়েছে, রাত সাড়ে ৩টে নাগাদ কুনারের নুরগল জেলার পতং এলাকায় অত্যন্ত কম উচ্চতা দিয়ে উড়ে সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে বোমা ফেলে বিমানগুলি। হামলার জেরে বহু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। এই হামলায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসেব এখনও সামনে আসেনি। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কুনারের পাশাপাশি পূর্ব আফগানিস্তানের পাকতিকাতেও হামলা চালিয়েছে পাক বিমানবাহিনী।
আরও পড়ুন:
রাত সাড়ে ৩টে নাগাদ কুনারের নুরগল জেলার পতং এলাকায় অত্যন্ত কম উচ্চতা দিয়ে উড়ে সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে বোমা ফেলে বিমানগুলি।
উল্লেখ্য, ২০২১ সালে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই তালিবান সরকারের সঙ্গে পাকিস্তানের বিরোধ চলছে। সাম্প্রতিক অতীতে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল দুই দেশ। হামলা এবং পালটা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। পাকিস্তানের অভিযোগ, তালিবান আফগান ভূখণ্ডে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। সেদেশের মাটি ব্যবহার করে তারা জঙ্গিকার্যকলাপ চালাতে মদত দিচ্ছে। কিন্তু কাবুল এই অভিযোগ বারবার খারিজ করেছে। এই অবস্থায় সন্ত্রাসের অভিযোগ তুলে দফায় দফায় ডুরান্ড লাইন পেরিয়ে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। যার জেরে মৃত্যু হয়েছে সেখানকার বহু সাধারণ নাগরিকের।
YET AGAIN: PAKISTAN BOMBS AFGHAN CIVILIANS
Last night Pakistani jets struck Kunar and Paktika in eastern Afghanistan.
Multiple civilians injured.
The home of ordinary citizen Noor Muhammad — in Kunar reduced to a heap of rubble. pic.twitter.com/WOHJ5Y23J2
— Subodh Kumar (@kumarsubodh_) September 21, 2026
পালটা ডুরান্ড লাইনে পাকিস্তানকে জব্দ করতে দফায় দফায় হামলা চালিয়েছে তালিবান সেনা। এই হামলায় মৃত্যু হয়েছে পাক সেনার বহু জওয়ানের। পাক সেনার বহু চেকপোস্টের দখলও নিয়েছে তালিবান। নতুন করে পাকিস্তানের এই হামলায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নেবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগেই সুখবর! পাহাড়ের চিড়িয়াখানায় জন্ম নিল ৬টি রেড পান্ডা, প্রকাশ্যে মন ভালো করা ছবি
-
এশিয়াডে ফেরালেন ভিনেশের স্মৃতি! তবু ইতিহাস গড়ে পদক সূচিকার
-
ডবল ইঞ্জিনের আরও সুবিধা বঙ্গে! রাজ্যের মৎস্যশিল্পে ৯ কোটি দিল কেন্দ্র
-
দশমীতে দেবাদৃতার সঙ্গে সম্পর্কে সিলমোহরই পুজোর সেরা স্মৃতি, শারদীয়ার আড্ডায় রাহুল
-
কলকাতা লিগের পর এবার নতুন লক্ষ্য, খেতাব ধরে রাখতে আইএফএ শিল্ডের প্রস্তুতি শুরু মোহনবাগানের