সাময়িক বিরতির পর নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধের মুখোমুখি আমেরিকা। এহেন পরিস্থিতির মাঝেই কড়া সুরে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ইরান যদি নিজেদের শুধরে না নেয় সেক্ষেত্রে পুরো দেশটাকেই উড়িয়ে দেওয়া হতে পারে। শুধু তাই নয়, ইরানের মাটিতে যে কোনও দিন বড়সড় পদক্ষেপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিলেন ট্রাম্প।
রবিবার এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরান ইস্যুতে প্রশ্ন উঠলে ট্রাম্প বলেন, “আমার প্রশ্ন হল, আমি কখন কীভাবে পুরো দেশটাকে উড়িয়ে দেব? তার চেয়ে বরং ওদের উচিত নিজেদের শুধরে নেওয়া।” ইরানের ক্ষেত্রে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার আভাসও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, চাইলে তিনি দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারেন, আবার অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারেন। আবার যদি মনে হয় তবে কূটনৈতিক সমাধানের পথে হাঁটা যেতে পারে। তবে খুব শীঘ্রই যে বড় কিছু ঘটতে চলেছে, তার ইঙ্গিত দেন ট্রাম্প।
আরও পড়ুন:
ট্রাম্প বলেন, “আমার প্রশ্ন হল, আমি কখন, কীভাবে পুরো দেশটাকে উড়িয়ে দেব? তার চেয়ে বরং ওদের উচিত নিজেদের শুধরে নেওয়া।”
সম্প্রতি ইরানের পার্লামেন্টে দেশটির স্পিকার বাঘের ঘালিবাফ জানিয়েছেন, এখনই উপযুক্ত সময় বিচক্ষণতা ও দৃঢ়তার সঙ্গে লড়াই এবং একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার। তিনি বলেন, ইরানে কূটনৈতিক অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা কোনও আপসে যেতে রাজি নয়। কোনওরকম প্রতারণা বা একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ বন্ধ। সমস্ত শর্ত আমেরিকার কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এখানেই শেষ নয়, ইরানের তরফে আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলিকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কোনওরকম ভুল পদক্ষেপ করা হলে পালটা কষ্টদায়ক হামলা সহ্য করতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দলের নাম-ঘাসফুল প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টে মমতা, কী জানাল আদালত?
-
আফগানিস্তানে ফের বিমান হামলা! সাধারণ নাগরিকদের বাড়িতে মুহুর্মুহু বোমা পাকিস্তানের
-
পায়ের উপর দিয়ে চলে গেল পিচ রোলার! মাঠে উইঙ্গারের সঙ্গে ভয়ংকর ঘটনা, ভিডিও ভাইরাল
-
‘বেছে বেছে কর্মীদের টার্গেট করছে’, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে নির্বাচন কমিশনে নালিশ হুমায়ুনের
-
লাভ, সেক্স, ধোঁকা আর ফ্যান্টাসির সফর, কেমন হল ‘লাস্ট স্টোরিজ ৩’?