Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Nepal flash flood

১০০০০ মৃত্যু! হড়পা বানের ক্ষয়ক্ষতি নিয়ে আশঙ্কায় নেপালের মন্ত্রী, মুখ খুলল পুলিশ

গত ২৬ আগস্ট ব্যাপক হড়পা বানে একেবারে তছনছ হয়ে যায় মধ্য নেপালের বিস্তীর্ণ অংশ। ত্রিশূলী ও ভোটকোসি নদীর ধ্বংসযজ্ঞে প্রাণ হারান বহু মানুষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৯:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৯:৪৯

options
link
১০০০০ মৃত্যু! হড়পা বানের ক্ষয়ক্ষতি নিয়ে আশঙ্কায় নেপালের মন্ত্রী, মুখ খুলল পুলিশ zoom
ছবি: সংগৃহীত
Advertisement

প্রকৃতির রোষে একের পর এক গ্রাম মানচিত্র থেকে মুছে গিয়েছিল মুহূর্তের মধ্যে। নেপালে হড়পা বানের পর কেটে গিয়েছে প্রায় একমাস। কিন্তু ছোট্ট পাহাড়ি দেশটির বুকে যে ক্ষত হয়েছে, সেখান থেকে রক্ত ঝরছে এখনও। রবিবার নেপাল পুলিশের তরফ থেকে জানানো হয়, হড়পা বানে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে গোটা দেশে। এখনও ৬ হাজার মানুষের খোঁজ নেই। তবে এতদিন পরে তাঁদের বেঁচে থাকার আশাও অত্যন্ত ক্ষীণ।

গত ২৬ আগস্ট ব্যাপক হড়পা বানে একেবারে তছনছ হয়ে যায় মধ্য নেপালের বিস্তীর্ণ অংশ। ত্রিশূলী ও ভোটকোসি নদীর ধ্বংসযজ্ঞে প্রাণ হারান বহু মানুষ। ভয়ংকর দুর্যোগে কত বাড়ি, অফিস, সেতু, দোকান-বাজার ভেঙেছে, তার স্পষ্ট হিসাব এখনও প্রশাসনের কাছে নেই। মনে করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকা। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। কিন্তু উদ্ধারকাজ এখনও শেষ হয়নি কারণ বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করে তবে দুর্গত এলাকায় পৌঁছতে পারবে উদ্ধারকারী দল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এহেন পরিস্থিতিতে রবিবার নেপালের পুলিশ হতাহতের সংখ্যা জানিয়ে বিবৃতি দিয়েছে। বলা হয়েছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৫১। অন্তত ৬ হাজার মানুষের খোঁজ মেলেনি এখনও। অন্যদিকে চিনের সংবাদমাধ্যমগুলির দাবি, বন্যায় সেদেশে ৪৩ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত ৫০০ জন। দীর্ঘদিন পরে যেসমস্ত দেহ উদ্ধার হচ্ছে সেগুলি শনাক্ত করাও অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। কখনও আবার দেহের সামান্য অংশটুকু উদ্ধার করা সম্ভব হচ্ছে।

নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগেলের আশঙ্কা, ভয়াবহ এই বিপর্যয়ে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে। রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিসের (আরআইএস) সভায় যোগ দিতে দিল্লিতে এসেছেন তিনি। সেখানেই বলেন, ২০১৫ সালের ভূমিকম্পের মতো ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে নেপালে। উল্লেখ্য, সেবারে নেপালে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই সংখ্যাটাও ছাড়িয়ে যেতে পারে বলেই মন্ত্রীর আশঙ্কা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.