Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
English Footballer

পায়ের উপর দিয়ে চলে গেল পিচ রোলার! মাঠে উইঙ্গারের সঙ্গে ভয়ংকর ঘটনা, ভিডিও ভাইরাল

সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ করছিলেন প্রাক্তন ইংরেজ ফুটবলার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১১:২৪

options
link
পায়ের উপর দিয়ে চলে গেল পিচ রোলার! মাঠে উইঙ্গারের সঙ্গে ভয়ংকর ঘটনা, ভিডিও ভাইরাল zoom
ছবি এক্স।
Advertisement

তখন বিরতি চলছে। সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ করছিলেন প্রাক্তন ইংরেজ ফুটবলার। হঠাৎ পিছন দিক থেকে ছুটে আসে একটি মোটরচালিত পিচ রোলার! কিছু বুঝে ওঠার আগেই সেটির ধাক্কায় মাটিতে পড়ে যান আন্দ্রোস টাউনসেন্ড। রোলারটি তাঁর পায়ের উপর দিয়ে উঠে প্রায় কোমর পর্যন্ত চলে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঠিক কী হয়েছিল? শনিবার থাই লিগ ওয়ানের ম্যাচে পাট্টানির মাঠে ঘটে এই অদ্ভুত ঘটনা। ম্যাচের বিরতির সময় প্রাচুয়াপের ফুটবলারেরা যখন মাঠের এক পাশে ওয়ার্ম-আপ করছিলেন, তখন এক মাঠকর্মী মোটরচালিত রোলার নিয়ে পিচে ঢুকে পড়েন। সেই সময় ৩৫ বছরের আন্দ্রোস টাউনসেন্ড সতীর্থকে পাস দেওয়ার চেষ্টা করছিলেন। পিছন দিক থেকে রোলারটি আসায় তিনি সেটি দেখতে পাননি। রোলারের ধাক্কায় মাটিতে পড়ে গেলেও বড় কোনও চোট পাননি টাউনসেন্ড। কিছুক্ষণ পরেই উঠে ফের ওয়ার্ম-আপ শুরু করেন। ম্যাচের শেষ দিকে বদলি হিসাবে মাঠেও নামেন একদা টটেনহ্যামেও খেলা উইঙ্গার। তাঁর দলও জেতে ৩-০ গোলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাটিকে হালকা মেজাজেই নিয়েছেন টাউনসেন্ড। সোশাল মিডিয়ায় রসিকতা করে তিনি লেখেন, ‘মনে হচ্ছে, স্টোকের মাঠে খেলতে যাওয়া মোটেও খারাপ ছিল না।’ ইংলিশ ফুটবলে স্টোক সিটির মাঠে খেলাকে কঠিন অভিজ্ঞতা হিসাবে দেখা হয়। সেই প্রসঙ্গই মনে করিয়ে দিয়েছেন টাউনসেন্ড। উল্লেখ্য, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে টটেনহ্যাম, নিউক্যাসল ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, এভারটন এবং লুটনের হয়ে ইংলিশ ফুটবলে খেলেছেন টাউনসেন্ড। ইংল্যান্ডের জাতীয় দলের জার্সিতেও ১৩টি ম্যাচ খেলেছেন তিনি।

২০২৪ সালে ইংল্যান্ড ছাড়ার পর তুরস্কের একটি ক্লাবে অল্প কিছুদিন কাটিয়ে থাইল্যান্ডে পাড়ি দেন এই ফুটবলার। শনিবারের ম্যাচে অবশ্য রোলারের ধাক্কা খেয়েও বিরাট বাঁচার বাঁচলেন। বরং চোট সামলে শেষ পর্যন্ত মাঠে নেমেই দলের জয়ে সাহায্য করলেন প্রাক্তন ইংল্যান্ড তারকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.