Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Burdwan

ফোন আপডেট নিতেই গায়েব হাজার হাজার টাকা! অভিনব প্রতারণার শিকার বর্ধমানের যুবক

অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

ধীমান রায়
ধীমান রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:১৬

link
ধীমান রায়
ধীমান রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:১৬

options
link
ফোন আপডেট নিতেই গায়েব হাজার হাজার টাকা! অভিনব প্রতারণার শিকার বর্ধমানের যুবক zoom
ছবি এআই দ্বারা নির্মিত।
Advertisement

ডিজিটাল যুগে ক্রমশ বাড়ছে সাইবার প্রতারণা। যা ক্রমশ মাথাব্যাথার কারণ হয়ে উঠছে তদন্তকারী সংস্থার কাছে। এরমধ্যেই একেবারে এক অভিনব প্রতারণার শিকার পূর্ব বর্ধমানের এক যুবক। তাঁর দাবি, হঠাৎ করেই স্মার্টফোনটি আপডেট নিয়ে নেয়। এরপর বেশ কিছুক্ষণ সেটি বন্ধ অবস্থায় থাকে। কিন্তু খুলতেই দেখা যায় অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় ১ লক্ষ টাকা! কেউ বা কারা সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে। ওই যুবকের কথায়, কোনও ওটিপি তিনি কাউকে শেয়ার করেননি। এরপরেও কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হল, তা কিছুই বুঝে উঠতে পারছেন না। ইতিমধ্যে জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই যুবক। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

শেখ রাজেশ বলেন, ”রবিবার কলকাতা থেকে ফেরার পথে বিকেল প্রায় চারটে নাগাদ আমার ফোন আবারও আপডেট হতে শুরু করে। প্রায় ২০ মিনিটের জন্য বন্ধ থাকে। এরপর আপডেট সম্পূর্ণ হওয়ার পরেই মেসেজ পাই। তখন দেখা যায় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।”

পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভুমশোর গ্রামের বাসিন্দা শেখ রাজেশ। সেখানকারই একটি বেসকারি ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। রাজেশ জানিয়েছেন, গত শনিবার তিনি দেখতে পান তাঁর স্মার্টফোন নিজে থেকেই আপডেট হতে শুরু করেছে। রবিবার ব্যক্তিগত কাজে কলকাতা গিয়েছিলেন রাজেশ। এই সময়ের মধ্যেই যত কাণ্ড ঘটে যায়! ভুমশোর গ্রামের বাসিন্দা শেখ রাজেশ বলেন, ”রবিবার কলকাতা থেকে ফেরার পথে বিকেল প্রায় চারটে নাগাদ আমার ফোন আবারও আপডেট হতে শুরু করে। প্রায় ২০ মিনিটের জন্য বন্ধ থাকে। এরপর আপডেট সম্পূর্ণ হওয়ার পরেই মেসেজ পাই। তখন দেখা যায় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজেশের কথায়, প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। বাড়ি ফিরেই ব্যাংকে ছুটে যাই। দেখি সত্যি অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। প্রতারিত হওয়ার বিষয়টি জানতে পেরেই প্রথমে ভাতার থানার দ্বারস্থ হন। এরপর জেলা পুলিশের সাইবার বিভাগে মেল করে বিস্তারিত ঘটনা জানান। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের কথায়, একেবারে অভিনব এই সাইবার প্রতারণা। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.