Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Sonu Sood

নৌকায় চেপে ত্রাণ বিলি, বিহারের বন্যাদুর্গতদের পাশে ‘মসিহা’ সোনু সুদ

Bihar Flood: বিহারে বন্যাবিধ্বস্ত এলাকায় পৌঁছে গেলেন সমাজসেবী সোনু সুদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৩:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৩:০৬

options
link
নৌকায় চেপে ত্রাণ বিলি, বিহারের বন্যাদুর্গতদের পাশে ‘মসিহা’ সোনু সুদ zoom
বিহারে ত্রাণ বিলির কাজে সোনু। ছবি: ইনস্টাগ্রাম
Advertisement

সোনু সুদ (Sonu Sood), অভিনেতার তুলনায় সমাজসেবী হিসেবে পরিচিতির পরিসর অনেকবেশি তা বলাই বাহুল্য। দুর্যোগের দিনে সোনু সুদ বরাবরই ত্রাতা। কোভিড কাল থেকেই ঈশ্বরের দূতের মতো দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। হড়পা বানে বিধ্বস্ত নেপালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। যে কোনও প্রান্তেই অসহায় মানুষদের জন্য ‘মসিহা’র ভূমিকায় উত্তীর্ণ হন। বিহারের বন্যাকবলিত এলাকায় দুর্গতদের ত্রাণ বিলি করতে পৌঁছে গেলেন অভিনেতা ও সমাজসেবী সোনু সুদ।

নৌকায় চেপে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে ত্রাণ বিলি করছেন। সমাজমাধ্যমে সেই মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে জানিয়েছেন, যতটা সম্ভব বেশি মানুষের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার প্রচেষ্টা জারি আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বিহারে সোনু সুদ সরাসরি ত্রাণ বিতরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। নৌকায় করে দুর্গত গ্রামগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। সেখানের বাসিন্দাদের দেখা করছেন এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন। এক্স হ্যান্ডল ও ইনস্টা অ্যাকাউন্টে বেগুসরাই-সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিলির ছবি শেয়ার করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক্স হ্যান্ডলে ভিডিওবার্তায় সোনু সুদ জানান, তিনি ও তাঁর দল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছানোর জন্য কাজ করছেন। এই প্রেক্ষিতে অভিনেতার সংযোজন, “এই মুহূর্তে আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছি যাতে যতটা সম্ভব বেশি মানুষের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া যায়। এরপর আমরা পরবর্তী গ্রামে যাব। যথাসম্ভব বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Sood (@sonu_sood)

স্থানীয় বাসিন্দা ও মাঝিদের সহায়তার কথাও উল্লেখ করেন জানান, “স্থানীয় গ্রামের বহু মানুষ আমাদের সহায়তা করতে এগিয়ে এসেছেন। আমরা সেই পরিবারগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করছি যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজটা কঠিন, কিন্তু আমাদের ভাই-বোন, মাঝি ও গ্রামবাসীরা প্রত্যেকে খুব সাহায্য করছেন যাতে সহজে দুর্গতদের কাছে পৌঁছাতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের পিছনেই মানুষজন জলের মধ্যে দাঁড়িয়ে আছেন। যাঁরা কষ্টে আছেন, তাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। জয় বিহার।”

‘বিহারের স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স’ -এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের ১৫টি জেলা, ৮৮টি ব্লক এবং ৫৭৬টি গ্রাম পঞ্চায়েত এলাকা বন্যার কবলে। বর্তমানে সাতটি ত্রাণ শিবিরে ৮,৯৪৮ জন বন্যাদুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন এবং ৫০টি কমিউনিটি কিচেন বা গণ-রান্নাঘর থেকে এখনও পর্যন্ত ১ কোটি ৯৫ লক্ষ ৬৩ হাজার বার খাবার পরিবেশন করা হয়েছে। সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও নদীর জলস্তর নিয়ে উদ্বেগ রয়েই গেছে তা বললে অত্যুক্তি হবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.