‘বিগ বস বাংলা’ ঘিরে এই মুহূর্তে উন্মাদনার পারদ একেবারে ঊর্ধমুখী। ঘরের ভিতর কখন কোন পরিস্থিতি তৈরি হবে, বদলে যাবে সম্পর্কের সমীকরণ নিয়ে এই শোয়ের দর্শকের কৌতুহল অমূলক নয়। বলা ভালো, বিতর্ক আর ড্রামার আঁতুড়ঘর ‘বিগ বস বাংলা।’ ঘরের ভিতরের সদস্যরা বিভিন্ন সময় তর্ক-বিতর্কে জড়েয়ি পড়েন। পরস্পরকে দোষারোপ, টিপ্পনি কাটতে ছাড়েন না। বিশেষ করে টাস্কের সময় স্বাভাবিক নিয়মেই জেতার নেশায় প্রতিযোগীরা সূচাগ্র মেদিনী ছাড়তে নারাজ। মঙ্গলবার বিগ বসের ঘরে ক্যাপ্টেন নির্বাচনের ইঁদুর দৌড়ে কে এগিয়ে যাবেন সেই লড়াই জিততে গিয়ে একেবারে রক্তারক্তি কাণ্ড। নন্দিনীর ধাক্কায় সৃজলার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরচ্ছিল।
অন্য প্রতিযোগীর প্রতি নন্দিনীর এই আগ্রাসনের তীব্র নিন্দা করছে ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে সৃজলার অনুরাগী-সহ শোয়ের দর্শক। বিগ বসের দুর্গের এই প্রতিযোগীকে অবিলম্বে বের করে দেওয়ার দাবি উঠেছে। কী কারণে নন্দিনী সৃজলার প্রতি এহেন আগ্রাসী মনোভাব প্রদর্শন করলেন? পরবর্তী ক্যাপ্টেন নির্বাচনের জন্য প্রথমে মিউজিক্যাল চেয়ার খেলে পাঁচজন প্রতিযোগী পরবর্তী টাস্কের জন্য নির্বাচিত হন।
আরও পড়ুন:

সেই তালিকায় ছিলেন সৃজলা, মনামী, জীতু, তনুশ্রী আর রাজবীর। এই পাঁচজনের জন্য পরবর্তী টাস্ক কাঠের ঘোড়ায় চড়া। তবে খেলার নিয়ম অনুযায়ী কারও গায়ে যাতে বিন্দুমাত্র আঁচড় না লাগে এমনভাবে বাকি প্রতিযোগীরা তাঁদের নামানোর চেষ্টা করতে পারেন। নন্দিনী প্রথমে রাজবীরকে হালকা আঘাত করে নামিয়ে দেন। এরপরই টার্গেট হয়ে যান সৃজলা। ক্যাপ্টেন হিসেবে নিরপেক্ষতা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সে কথা রাখেননি নন্দিনী। চোখের পলকে বদলে গেল বিগ বসের ঘরের পরিস্থিতি।
নন্দিনী সৃজলাকে বলপূর্বক ঘোড়া থেকে নামানোর চেষ্টা করলে দুর্নিবারের জন্য বরাতজোরে রক্ষা পান। কিন্তু, দ্বিতীয়বার আক্রমণে নিজেকে সামলাতে পারেননি। আচমকা ঘোড়া থেকে পড়ে চিৎকার করে কেঁদে ওঠেন। এই অনভিপ্রেত ঘটনার পরই নন্দিনী এখন সকলের চক্ষুশূল। ক্ষোভ উগড়ে গিয়ে অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহার প্রতিবাদী কণ্ঠ বলছে, ‘নন্দিনী দত্ত, মেক আপ রুমে তোমার নোংরা দিকটা দেখেছিলাম। তখন ভেবেছিলাম হয়ত নিরাপত্তাহীনতার জন্য, কিন্তু এখন বুঝতে পারছি তুমি একটি অত্যন্ত বিরক্তিকর প্রাণী। তোমার বাবা-মাও নিশ্চয়ই লজ্জিত। বিগ বসের ঘরে এহেন হিংস্রতা বন্ধ হোক।’
নন্দিনীর তীব্র বিরোধীতা করেছেন অনামিকা চক্রবর্তীও। অত্যন্ত হতাশার সঙ্গে সামাজিকমাধ্যমে লেখেন, ‘আজ বিগ বসে যা দেখলাম সেটা আমার ভাবনাতীত। মানুষের ন্যূনতম মানসিকতাটুকুও লোপ পেয়েছে। সৃজলা তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি তোমার পাশে আছি। একটা জিনিস দেখে অবাক হচ্ছি, মানুষ এই হিংস্রতাকে সমর্থন করে বলছে খেলা জমে গেছে। মনুষ্যত্বের ঊর্ধে খেলা নয়।’ ‘বিগ বস’ নন্দিনীর বিরুদ্ধে কী অ্যাকশন নেন সেই দিকেই তাকিয়ে সকলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার
-
সাতসকালেই কলকাতার একাধিক জায়গায় ইডির হানা, বড় কোনও আর্থিক তছরুপের খোঁজ?