গণপতির সামনেই প্রেমে সিলমোহর দিলেন বলিউডের ‘চিচি’ ওরফে গোবিন্দা (Govinda)! বিগত বেশ কয়েকদিন ধরেই হাঁটুর বয়সি সহ অভিনেত্রীর সঙ্গে ‘হিরো নম্বর ওয়ান’-এর ‘প্যায়ার ইশক অউর মহাব্বত’- এর গুঞ্জনে সরগরম মায়ানগরীর টিনসেলটাউন। এবার গণেশ চতুর্থীর আবহেই লালবাগচা রাজাকে সাক্ষী রেখে সম্পর্ককে স্বীকৃতি দিলেন চর্চিত প্রেমিকযুগল! গোবিন্দার স্ত্রী সুনীতা একাই গিয়েছিলেন গপতি দর্শনে। সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় দুই ভিন্ন চিত্র ধরা পড়তেই ফের উসকে গেল প্রেমের জল্পনা, তা বলাই বাহুল্য।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে গোবিন্দা-কোমলের গণপতি দর্শনের মুহূর্ত। অভিনেতার পরনে ধবধবে সাদা কুর্তা-পায়জামা আর শাড়িতে সাবেক সাজে নজর কেড়েছেন কোমল রানি স্বর্ণকার। দুজনেই পুজোয় অংশ নেন, পুজো শেষে প্রসাদ বিতরণ করে পুরোহিতের থেকে কপালে তিলক আঁকেন দুজনেই। লালবাগচা রাজার দর্শন শেষে ভক্তদের উদ্দেশে দপহাত তুলে করজোড়ে প্রনাম করেন।
View this post on Instagram
হাসিমুখে তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে কথাও বলেন অভিনেতা। কোমলের সঙ্গে বেশ খোশ মেজাজেই ছিলেন তা বললে অত্যুক্তি হবে না। যুগলের লালবাগচা রাজার দর্শনের ভিডিও দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে নেটভুবনে। অতঃপর নেটিজেনের ধারণা সরাসরি সম্পর্কে সিলমোহর না দিলেও, ভগবানের সামনে একসঙ্গে নীরবে বুঝিয়ে দিলেন তাঁরা একে অপরের কতটা কাছের।
মায়ানগরীতে প্রায় সপ্তাহব্যাপী গণেশ চতুর্থী উদযাপিত হয়। সেলেব থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই লালবাগচা রাজার দর্শনে আসেন। সোমবার স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানাকে নিয়ে গমেশ দর্শন করেন বলিউডের ‘কিং’ শাহরুখ খানও। সেখানে স্ত্রী পাশে থাকতেও ম্যানেজার গৌরীর ওড়নায় ঘাম মুছে চর্চায় ‘বাদশা।’ এরপরই কোমলের সঙ্গে গোবিন্দার গণপতি দর্শন নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রে।

দীর্ঘ ৪০ বছর অর্থাৎ চার দশকের বেশি অভিনয় কেরিয়ারে গোবিন্দার সঙ্গে নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর। সেবিষয়ে অবশ্য সম্পূর্ণ অবগত স্ত্রী সুনীতা আহুজা। তারকাপত্নী আগেই জানিয়েছিলেন, এই সেই কোমল যাঁর সঙ্গে গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। মুম্বইয়ের বিমানবন্দরে চর্চিত প্রেমিকার সঙ্গে লেন্সবন্দি হতেই একের পর এক বিস্ফোরক দাবিতে আরও জোরাল হয়েছে বিতর্ক।
বিমানবন্দের কোমলের সঙ্গে একটি ভিডিও ভাইরাল হতেই নতুন করে আলোচনার কেন্দ্রে রয়েছেন ষাটোর্ধ্ব অভিনেতার ‘পরকীয়া’ চর্চা। ভাবমূর্তি নষ্ট ও সম্মানহানির অভিযোগে কড়া আইনি পদক্ষেপ নিয়েছেন গোবিন্দা। একশো কোটি ক্ষতিপূরণের হুঁশিয়ারিও দিয়েছিলেন গোবিন্দা।
সর্বশেষ খবর
-
ক্যানসারজয়ী দত্তককন্যার প্রথম সিনেমা, ‘নিজের লড়াই ভুলে যেও না মা’, আবেগঘন বিবেক ওবেরয়
-
শিল্পবার্তা নিয়ে শুভেন্দুর মুখে বুদ্ধদেবের প্রশংসা, তুলোধোনা মমতাকে
-
‘৩ মাস পেরিয়ে গিয়েছে’, এনসিপিআই সাংসদদের পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় সুপ্রিম কোর্ট
-
জাহাজ লক্ষ্য করে ধেয়ে এল টর্পেডো! হরমুজের কাছে ফের মৃত্যু ভারতীয় নাবিকের
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা