Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Iran US War

এবার ভারত মহাসাগরে ছড়াবে ইরান যুদ্ধের আগুন! ‘নতুন ফ্রন্টে’র হুমকি খামেনেইয়ের উপদেষ্টার

বিশ্বের পাঁচটি মহাসাগরের মধ্যে ভারত মহাসাগর তৃতীয় বৃহত্তম। এটি প্রায় ৭ কোটি ৫ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা পৃথিবীর জলভাগের প্রায় ২০ শতাংশ। এর উত্তরে রয়েছে এশিয়া মহাদেশ। যার মধ্যে রয়েছে ভারত, ইরান, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৬:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৬:৩৬

options
link
এবার ভারত মহাসাগরে ছড়াবে ইরান যুদ্ধের আগুন! ‘নতুন ফ্রন্টে’র হুমকি খামেনেইয়ের উপদেষ্টার zoom
দিল্লির বুকে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ছবি: সংগৃহীত।
Advertisement

ছ’মাসেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। হাজারো আঘাতের মাঝেও আমেরিকার চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। এই পরিস্থিতিতে ‘নতুন ফ্রন্টে’র হুমকি দিলেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি। একইসঙ্গে তাঁর সতর্কবার্তা, “আমেরিকা যদি আরেকটি হামলা চালায়, তাহলে যুদ্ধের আঁচ এবার ছড়াবে ভারত মহাসাগর পর্যন্ত।”

ইরানের সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স’-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় ইয়াহিয়া বলেন, “ইতিমধ্যেই সংঘাত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী থেকে লোহিত সাগরে পৌঁছে গিয়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে এই ফ্রন্ট আরও বিস্তৃত হয়ে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছতে পারে।” পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলিকে কেন্দ্র করে যখন ইরান-আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এই সতর্কবার্তা দিলেন ইয়াহিয়া। সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেসে’র (এপি) প্রতিবেদন অনুযায়ী, সোমবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড জানিয়ে দিয়েছে, আমেরিকা আরও উসকানি দিলে তারা তাদের সামরিক কৌশল ও লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশ্বের পাঁচটি মহাসাগরের মধ্যে ভারত মহাসাগর তৃতীয় বৃহত্তম। এটি প্রায় ৭ কোটি ৫ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা পৃথিবীর জলভাগের প্রায় ২০ শতাংশ। এর উত্তরে রয়েছে এশিয়া মহাদেশ। যার মধ্যে রয়েছে ভারত, ইরান, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশ। ইয়াহিয়ার এই সতর্কবার্তার পর দিল্লির বুকে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কারণ, বাণিজ্য এবং জ্বালানি আমদানির জন্য ভারত মহাসাগর ভারতের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। ফলে সংঘাত ভারত মহাসাগরের দিকে ছড়ালে জাহাজ চলাচল, তেলের দামের উপর ব্যাপক চাপ পড়বে। এদিকে যুদ্ধবিরতি এবং হরমুজ মুক্ত করার লক্ষ্যে রাষ্ট্রসংঘে তেহরান-ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে একদিকে আলোচনার রাস্তা খোলা রেখেও নয়া ফ্রান্টের হুঁশিয়ারি দিয়ে ঘুঁটি সাজাচ্ছে ইরান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.