Teesta Master Plan

চিনের টাকায় অনেক জ্বালা! ফের পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের বহুচর্চিত তিস্তা প্রকল্প

প্রকল্পের মূল নির্মাণকাজ ২০২৯ সালে শুরু হতে পারে।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৮:১১

options
link
চিনের টাকায় অনেক জ্বালা! ফের পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের বহুচর্চিত তিস্তা প্রকল্প
ফাইল ছবি।

বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের (Teesta Master Plan) (টিআরসিএমআরপি) মূল নির্মাণকাজ শুরুর আগে নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা করার সিদ্ধান্ত নিল তারেক সরকার। ২৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে এই সমীক্ষা হবে। সমীক্ষা শেষ হবে ২০২৮ সালের মার্চে। এরপর প্রকল্পের মূল নির্মাণকাজ ২০২৯ সালে শুরু হতে পারে। অর্থাৎ জোর ধাক্কার মুখে পড়তে হচ্ছে পড়শি দেশের স্বপ্নের প্রকল্পকে।

Advertisement

জানা যাচ্ছে, এর আগে চলতি বছরের মধ্যে প্রকল্পের চূড়ান্ত অনুমোদন এবং ২০২৭ সালে মূল কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছিল জলসম্পদ মন্ত্রক। কিন্তু রাতারাতি সবটাই বদলে গেল। প্রস্তাবিত সমীক্ষায় তিস্তা নদীর হাইড্রোলজিক্যাল, হাইড্রোলিক, মরফোলজিক্যাল, পরিবেশগত ও আর্থ-সামাজিক বিভিন্ন দিক মূল্যায়ন করা হবে।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নদীভাঙন রোধ, পলি ব্যবস্থাপনা ও নদী স্থিতিশীল করার দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করাই এর অন্যতম লক্ষ্য। সমীক্ষার আওতায় নীলফামারি, লালমণির হাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর পুরো অংশ এবং সংশ্লিষ্ট শাখা নদীগুলো নিয়ে গবেষণা করা হবে। নদীভাঙন, বন্যার ঝুঁকি, পলির গতি-প্রকৃতি ও জলসংকটের পাশাপাশি ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ জলের টেকসই ব্যবহার, জল সংরক্ষণ ও সেচব্যবস্থার বিভিন্ন বিকল্পও যাচাই করা হবে। এছাড়া ফিজিক্যাল মডেলিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ, পলিবহন ও গঠনগত পরিবর্তন বিশ্লেষণ করা হবে। ড্রেজিং, ক্যানেলাইজেশন, নদী শাসন ও প্রবাহ নিয়ন্ত্রণের বিভিন্ন ব্যবস্থার সম্ভাব্য প্রভাবও এতে পর্যালোচনা করা হবে।

Advertisement

প্রধানমন্ত্রী হওয়ার পর তাৎপর্যপূর্ণ ভাবে প্রথম বিদেশ সফরে চিনে গিয়েছিলেন তারেক রহমান। তখনই তিস্তা প্রকল্প নিয়ে ঢাকা-বেজিং কথা হয়েছিল। অন্যদিকে শেখ হাসিনা সরকার এই প্রকল্পের ভার দিয়েছিল ভারতকে। তারেক সরকার সেই সিদ্ধান্ত বদলে চিনের দ্বারস্থ হয়েছিল। আর তারপরই পিছিয়ে গেল গোটা প্রকল্পটাই। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.