সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে প্রশ্নের মুখে মার্কিন নাগরিকদের নিরাপত্তা! সতর্কবার্তা জারি করল আমেরিকা। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকা-সহ দেশের অন্যান্য বড় শহরে নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
মানবাধিকার, ভোটসন্ত্রাস-সহ একাধিক বিষয়ে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্কে বরফ জমছে। কয়েকদিন আগেই মার্কিন বিদেশ দপ্তর সাফ জানায়, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যেসব ব্যক্তি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা সংস্থা-প্রতিষ্ঠান বাধা হয়ে দাঁড়াবে তাদের ভিসা দেওয়া হবে না। এবার দেশটিতে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকা-সহ অন্যান্য শহরে নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে এই সতর্কতা জারি করা হয়েছে।
প্রত্যাশা অনুযায়ী দেশের সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এজন্য দেশজুড়ে রাজনৈতিক দলগুলির সমাবেশ এবং অন্যান্য নির্বাচন-সম্পর্কিত কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রাও তীব্র থেকে তীব্রতর হতে পারে। এই অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত বলে পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে বলা হয়, ‘মনে রাখা উচিত, শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘর্ষ ও সহিংসতায় পরিণত হতে পারে। আরও বলা হয়, ‘আপনাকে বিক্ষোভ এড়াতে হবে এবং কোনও বড় সমাবেশের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে হবে।’ সতর্কবার্তায় ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা ছাড়াও স্থানীয় ঘটনা-সহ আশপাশের বিষয়ে সচেতন থাকতেও বলা হয়েছে মার্কিন নাগরিকদের। এ ছাড়া দূতাবাসের পরবর্তী আপডেটগুলোতেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: বাঁচবে বাড়তি খরচ, নিজস্ব মুদ্রা ‘রুপি’তে ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করছে বাংলাদেশ]
এদিকে, নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে মার্কিন বিদেশ দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া চার দিনের সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার ঢাকাj হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। উজরা জেয়ার সঙ্গে এই সফরে এসেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে উজরা জেয়াকে স্বাগত জানান। এ সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মার্কিন বিদেশ দপ্তরের তথ্য অনুযায়ী, উজরা জেয়ার বাংলাদেশ সফরে সরকারি আধিকারীকদের সঙ্গে আলোচনায় আসবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সম্পর্কিত বিষয়, মানব পাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দিক। মতপ্রকাশ ও সংগঠন গড়ার স্বাধীনতা, নারীর অধিকার, প্রান্তিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সম্পর্কেও মার্কিন প্রতিনিধিদলটি অংশীজনদের সঙ্গে কথা বলবে।
[আরও পড়ুন: বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে এবার প্রকাশ্যে কাজিয়ায় জড়াল আমেরিকা-রাশিয়া]
সর্বশেষ খবর
-
মুক্তবাণিজ্যে দখিন হাওয়া, ঐতিহাসিক চুক্তিতে দেশের শিল্পক্ষেত্রে আসবে নবজোয়ার
-
‘আমিই সোনমের অনশন ভাঙাবো’, কী কী খাওয়াবেন রাখি সাওয়ান্ত?
-
আটকে থাকা ৮২ হাজার কোটির উন্নয়ন প্রকল্পে আসছে গতি, ১২৫ দিনের কাজে মজুরি বৃদ্ধি
-
জলপথে জেহাদি অনুপ্রবেশের আশঙ্কা? কড়া নজরদারি সুন্দরবনে, সীমান্তে বিএসএফের ডিজি
-
কলকাতায় ৮৪টি ছোট-বড় রথ, আইনশৃঙ্খলায় নামছে ২ হাজার পুলিশ