Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Sheikh Hasina's Daughter

ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে ইস্তফা হাসিনাকন্যা সায়মার

একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে ইস্তফা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৯:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৯:৫৫

options
link
ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে ইস্তফা হাসিনাকন্যা সায়মার zoom
Advertisement

একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পদ থেকে ইস্তফা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তিনি হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান ছিলেন। এর আগে হাসিনাকন্যাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার তিনি নিজেই পদত্যাগ করলেন।

গত বছরের শুরুতে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ‘দুদক’ হাসিনার মেয়ের বিরুদ্ধে অভিযোগ করে যে, তিনি তাঁর মায়ের প্রভাবেই তিনি হু-এর আঞ্চলিক প্রধান হয়েছিলেন। পাশাপাশি, আরও অভিযোগ, সায়মা নিজের ক্ষমতার অপব্যবহার করেছিলেন। এখানেই শেষ নয়, আর্থিক দুর্নীতিতেও বিদ্ধ ছিলেন তিনি।। অন্যদিকে, সায়মা যে সংস্থার একসময় প্রধান ছিলেন সেই ‘সূচনা ফাউন্ডেশন’-এর জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে ২৮ মিলিয়ন ডলার অনুদান হিসাবে জোগাড় করেছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.