Muhammad Yunus

পদত্যাগ জল্পনা ইউনুসের কৌশল মাত্র? কী বললেন পরিকল্পনা উপদেষ্টা

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ইউনুস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৫, ১৫:৫২

options
link
পদত্যাগ জল্পনা ইউনুসের কৌশল মাত্র? কী বললেন পরিকল্পনা উপদেষ্টা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে নির্বাচন নিয়ে চাপ বাড়ছে। দ্রুত ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। চাপ বাড়াচ্ছেন সেনাপ্রধান। এদিকে, দেশের আর্থিক পরিস্থিতিও ভালো নয়। দিন দিন বাড়ছে খুন, ধর্ষণের মতো ঘটনা। তাই প্রবল চাপের মুখে নাকি পদত্যাগের কথা ভাবছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই বিষয়েই আজ শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বসেন তিনি। কিন্তু আলোচনা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়ে দিলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন।” ফলে প্রশ্ন উঠছে, গদির লোভে পদত্যাগ জল্পনা কি তাহলে ইউনুসের রাজনৈতিক কৌশলই ছিল? 

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। সভাপতিত্বে ছিলেন ইউনুসই। বৈঠক শেষ হয় বেলা ২টা ২০ নাগাদ। আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখী হন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, এই বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। অন্যদিকে, আজ বিকালে বিএনপি, জামাত-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইউনুসের। বিশ্লেষকরা বলছেন, দেশ চালাতে ব্যর্থ ইউনুস। তিনি যে সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতায় এসেছিলেন এখনও পর্যন্ত সেভাবে তার কিছুই করতে পারেননি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও ইউনুসের সম্পর্ক ভালো নয়। ওয়াকারকে সরিয়ে নিজের পছন্দের সহযোগীকে সেনাপ্রধানের পদে বসাতে চেয়েছিলেন। যা বুঝতে পেরে গিয়েছিলেন ওয়াকার। তাই তিনিও দ্রুত নির্বাচন নিয়ে ইউনুসের উপর চাপ বাড়িয়েছেন। পথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপিও। তাঁর কোনও রাজনৈতিক দল নেই। তাই ইউনুস খুব ভালোই জানেন ভোট হলে তিনি জিততে পারবেন না।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন