Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
US

সিনেমার কায়দায় কীভাবে খুন? চ্যাটজিপিটির পরামর্শে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূতর!

ঘটনাটি আমেরিকার ম্যাসাচুসেটসের। অভিযুক্ত কিশোরের নাম অর্জুন অরবিন্দ (১৭)। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অর্জুনের বাবা তাঁর স্ত্রীকে একাধিকবার ফোন করেন। কিন্তু কোনও পাননি। এরপর অর্জুনের গৃহশিক্ষক তাঁদের বাড়িতে পৌঁছন। বহুবার ডাকাডাকির পর তিনিও কোনও সাড়া পাননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৫:০৮

options
link
সিনেমার কায়দায় কীভাবে খুন? চ্যাটজিপিটির পরামর্শে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূতর! zoom
মা-ভাইকে খুনের অভিযোগ এক ভারতীয় বংশোদ্ভূত কিশোরের বিরুদ্ধে। ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

আমেরিকায় মা-ভাইকে খুনের অভিযোগ এক ভারতীয় বংশোদ্ভূত কিশোরের বিরুদ্ধে। শুধু তাই নয়, হত্যার আগে সে চ্যাটজিপিটি থেকে বিভিন্ন পরামর্শও নিয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তের মোবাইলের ‘সার্চ হিস্ট্রি’ দেখে স্তম্ভিত তদন্তকারীরা। জানা যাচ্ছে, মা-ভাইকে হত্যার আগে সে চ্যাটজিপিটিতে খুঁজেছিল – কীভাবে সিনেমার কায়দায় খুন করা যায়? 

ঘটনাটি আমেরিকার ম্যাসাচুসেটসের। অভিযুক্ত কিশোরের নাম অর্জুন অরবিন্দ (১৭)। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অর্জুনের বাবা তাঁর স্ত্রীকে একাধিকবার ফোন করেন। কিন্তু কোনও পাননি। এরপর অর্জুনের গৃহশিক্ষক তাঁদের বাড়িতে পৌঁছন। বহুবার ডাকাডাকির পর তিনিও কোনও সাড়া পাননি। এরপরই তিনি অর্জুনের বাবাকে ফোন করেন। অবশেষে উপায় না পেয়ে যুবক পুলিশে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। দরজা ভেঙে অর্জুনের মা সুধা ভেঙ্কটেশন এবং ভাই সিদ্ধার্থ অরবিন্দ (১৪)-কে মৃত অবস্থায় উদ্ধার করে। সন্দেহের তির গিয়ে পড়ে অর্জুনের উপর। সে নিখোঁজ ছিল। অবশেষে তার খোঁজে শুরু হয় তল্লাশি।

Advertisement

অবশেষে বুধবার ভোরে ওয়েল্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, খুনের পর সে তার মায়ের গাড়ি নিয়ে সেখান থেকে চম্পট দেয়। কিন্তু কী কারণে সে এমন কাণ্ড ঘটাল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, খুনের আগে চ্যাটজিপিটিতে সে বিভিন্ন প্রশ্ন করেছিল। যেমন – সিনেমার কায়দায় খুনের পদ্ধতি কী? সিনেমার মতো কীভাবে গল্প বানানো যায়? ইত্যাদি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.