সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুত নিষ্পত্তি করা হবে তিস্তা জলবন্টন নিয়ে উদ্ভূত সমস্যার৷ শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন, শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “তিস্তা নদী দুদেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ৷ খুব দ্রুত এই ইস্যু সমাধান করা হবে৷ এজন্যই আজ আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ভূমিগত সীমানা ছাড়াও নদী ভাগ করে নিয়েছে ভারত ও বাংলাদেশ৷ বাংলাদেশের জনতা ও প্রধানমন্ত্রী হাসিনাকে প্রতিশ্রুতি দিয়ে মোদি বলেন যে তিস্তা ইস্যু সমাধানের নিরলস চেষ্টা করবে তাঁর সরকার৷
Bangladesh PM Sheikh Hasina & PM Modi honour kin of Indian soldiers who lost their life in action in 1971 war at Sommanona Ceremony in Delhi pic.twitter.com/O2qAKFYB9j
Advertisement— ANI (@ANI_news) April 8, 2017
Advertisement
PM Modi announces $500 mn for Bangladesh’s defence procurement, $4.5 billion for projects in priority sector. pic.twitter.com/ltGd0BLEq1
— ANI (@ANI_news) April 8, 2017
[৭০ বছর পর ফের সফর শুরু কলকাতা-খুলনা ট্রেনের]
দীর্ঘদিন থেকেই তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ও বাংলাদেশ সরকার৷ যদিও কোনও সমাধানের পথ বের করতে সক্ষম হয়নি দু’দেশ৷ এনিয়ে বিস্তর ক্ষোভও দেখা দিয়েছে ওপার বাংলায়৷
প্রসঙ্গত, ২০১১ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরেই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল৷ যদিও পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিবাদে তা সম্ভব হয়নি৷ তবে তিস্তার তিক্ততা ভুলাতে বাংলাদেশের সঙ্গে পরমাণু চুক্তি-সহ ২২টি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ৷ এছাড়াও ঢাকাকে ৪.৫ বিলিয়ন ডলারের ঋণও দিয়েছে নয়া দিল্লি৷
[ফুটবল মাঠে ঢুকে কাশ্মীরি পড়ুয়াদের জাতীয় সংগীত গাওয়ালো এবিভিপি]
সর্বশেষ খবর
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও