Woman faces rape charge for assaulting aunty in Bangladesh

পুরুষ সেজে নকল যৌনাঙ্গ ব্যবহার করে কাকিমার সঙ্গে উদ্দাম যৌনতা! গ্রেপ্তার তরুণী

শারীরিক সম্পর্কের সময় নকল যৌনাঙ্গ ব্যবহার করেছিল তরুণী, তা বুঝতেই পারেননি তার কাকিমা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২২, ১৩:৫১

options
link
পুরুষ সেজে নকল যৌনাঙ্গ ব্যবহার করে কাকিমার সঙ্গে উদ্দাম যৌনতা! গ্রেপ্তার তরুণী

সুকুমার সরকার, ঢাকা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মতো ঘটনা নতুন নয়। কিন্তু পুরুষ সেজে কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে কাকিমার সঙ্গে প্রেম এবং বিয়ের অভিযোগ বেশ ব্যতিক্রমী। এমনই কাণ্ড ঘটল বাংলাদেশের (Bangladesh) গোদাগড়ী এলাকায়। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রতারক তরুণী। তবে অভিযুক্তের বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে নারাজ ওই তরুণীর কাকিমা।

Advertisement

বছর উনিশের অভিযুক্ত ওই তরুণীর বিয়ে হয়। একটি কন্যাসন্তানও রয়েছে তার। ৭ মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। বাপের বাড়িতে ফিরে আসে তরুণী। তারপর থেকে তার সাজগোজ একেবারে বদলে ফেলে তরুণী। পুরুষদের পোশাক এবং চুল কেটেও ছোট করে ফেলে সে। অভিযোগ, পুরুষ সেজে ওই তরুণী তার এক কাকিমার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। প্রেমের টানে কাকিমাও ঘর ছাড়েন। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। এরপর ছদ্মবেশী পুরুষের হাত ধরে ঢাকায় চলে যান মহিলা। পালিয়ে গিয়ে বিয়েও করেন। তারপর দু’জনে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মিশন ২০২৪, দুর্বল সংগঠন সামলাতে শাহকে শীর্ষে রেখে বিজেপির ‘টিম বাংলা’]

ইতিমধ্যেই দুই পরিবারই দুশ্চিন্তা করতে থাকে। কয়েকদিন পর তরুণী কাকিমাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরে। তার আগেই জানাজানি হয়ে যায়, ওই তরুণী আদতে ছদ্মবেশ ধারণ করেছে। পুরুষ সেজে কাকিমার সঙ্গে প্রতারণা করেছেন। প্রেমের জালে ফাঁসিয়ে শারীরিক সম্পর্কের জন্য কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে বলেও অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দু’জনকেই আটক করে নিয়ে যায় পুলিশ। ওই তরুণী যে পুরুষ সেজে কৃত্রিম পুরুষাঙ্গের সাহায্যে যৌনতায় মাতে, তা জানতে পারেন তদন্তকারীরা।

Advertisement

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, “এই ঘটনায় সত্যিই আমরা তাজ্জব। এরা কী বলতে চাইছেন সেটাই প্রথমে স্পষ্ট ছিল না আমাদের কাছে। প্রতারণার দায়ে ওই তরুণীকে আমরা আটক করেছি। ধৃত তরুণীর কাকিমাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।”

[আরও পড়ুন: ‘গাঁটছড়া’ সিরিয়ালের সেটে একের পর এক ফোন চুরি, শ্রীমার বিরুদ্ধে অভিযোগ অনিন্দ্যর!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.