Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Jamuria

টানা বৃষ্টিতে ত্রিপল বিলি করছিলেন বিধায়ক, না পেয়ে বাড়ির সামনে মলত্যাগ ক্ষুব্ধ ব্যক্তির!

এই অরাজকতার পর সোশাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক বিজন মুখোপাধ্যায়। তিনি বলেন, "যাদের দরকার, তাঁরাই আসুন। তাহলে প্রকৃত প্রাপকরা উপকৃত হবেন।"

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৮:০৬

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৮:০৬

options
link
টানা বৃষ্টিতে ত্রিপল বিলি করছিলেন বিধায়ক, না পেয়ে বাড়ির সামনে মলত্যাগ ক্ষুব্ধ ব্যক্তির! zoom
ত্রিপল বিতরণে অরাজকরতার পর সামাজিক মাধ্যমে বার্তা বিধায়কের। নিজস্ব চিত্র।
Advertisement

প্রাকৃতিক বিপর্যয়, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ত্রিপল বিতরণ করছিলেন বিধায়ক। লাইন দিয়েও অনেকে তা পাননি বলে অভিযোগ। তাতেই বিধায়কের বাড়ির সামনে উত্তেজনা। এমনকী মলত্যাগ করে চম্পট দিলেন এক ব্যক্তি! ঘটনায় শোরগোল ছড়িয়েছে আসানসোলের জামুড়িয়ায়।

এই অরাজকতার পর সোশাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক বিজন মুখোপাধ্যায়। তাঁর দাবি, অনেকেই বারবার ত্রিপল নিয়ে যাচ্ছেন। এমনকী ইসিএল কর্মীর স্বচ্ছল পরিবারও ত্রিপল নিতে হাজির হয়েছেন। সোশাল মিডিয়ায় ভিডিও আপলোড করে তিনি বলেন, “যাদের দরকার, তাঁরাই আসুন। তাহলে প্রকৃত প্রাপকরা উপকৃত হবেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বঙ্গজুড়ে লাগাতার বৃষ্টিতে অনেক এলাকায় জল জমেছে। যাঁদের বাড়িতে টিন, টালি বা অ্যাসবেস্টস রয়েছে, তাঁরা সমস্যায় পড়েছেন। তাঁদের সাহায্যার্থে ত্রাণ, বিশেষ করে ত্রিপল বিতরণের সিদ্ধান্ত নেন বিধায়ক বিজন মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ত্রিপল বিতরণের খবর পেয়েই অনেকেই হাজির হন।

অভিযোগ, প্রকৃত প্রাপকদের পাশাপাশি, যাঁদের দরকার নেই তাঁরাও এসেছেন। বিধায়কের অভিযোগ, “৫ বছরের শিশুর আধার কার্ড এনে। একই ঘরের একাধিক সদস্য বারবার এসে ত্রিপল তুলেছেন। ইসিএল কর্মীর স্বচ্ছল পরিবারও তা নিয়েছেন। কেউ আমার বাড়ির সামনে মলত্যাগ করেছেন। অরাজক পরিস্থিতি এটা। অনুরোধ যাঁদের দরকার, তাঁরা আসুন।”

ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে মানসিকতা নিয়েও। যাঁদের প্রয়োজন নেই, তাঁরাও কেন যাচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। তার উপর মলত্যাগের ঘটনা। সাধারণের একাংশ জানাচ্ছেন, এই মানসিকতা বদলানো প্রয়োজন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.