শিশুর যৌনাঙ্গে চুম্বন যৌন নিগ্রহের শামিল। এমনই পর্যবেক্ষণে নাবালককে যৌন নির্যাতনের দায়ে এক বৃদ্ধের ২০ বছরের জেলের সাজা বহাল রাখল কেরল হাই কোর্ট।
ঘটনাটি ২০২০ সালের জানুয়ারি মাসের। পথনমথিট্টা জেলায় একটি দোকানে অভিযুক্ত ১৪ বছরের এক কিশোরকে জোর করে মদ-গাঁজা খাওয়ান। তারপর তাকে দোকানের ভিতরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। কিশোরের বয়ান অনুযায়ী, বৃদ্ধ তার পোশাক খুলিয়ে যৌনাঙ্গে চুম্বন করেছিল। শুধু তাই নয়, একইদিনে ওই বৃদ্ধ দু’বার নাবালকের উপর যৌন নির্যাতন করে বলে জানা যায়। মামলাটি পথনমথিট্টার ফাস্ট ট্র্যাক আদালতে গেলে পকসো ধারায় দোষী সাব্যস্ত হয় ওই বৃদ্ধ। দেওয়া হয় ২০ বছরের কারাদণ্ড। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে কেরল হাই কোর্টের দ্বারস্থ হয় সে। দাবি করে, তাকে মিথ্যাভাবে মামলায় ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন:
তবে মামলাটি শোনার পর বৃদ্ধার দাবি খারিজ করে দেয় বিচারপতি এ বদরুদ্দিনের বেঞ্চ। পকসো আইনের ধারা ৩(ডি) -এর ব্যাখ্যা করে করে আদালত জানায়, শিশুর পুরুষাঙ্গ, যোনি, মলদ্বার বা মূত্রনালি মুখ দিয়ে স্পর্শ করা বা সেখানে চুমু খাওয়া যৌন নির্যাতনের শামিল। সেই কারণেই হাই কোর্ট জানিয়ে দেয়, পকসো আইনের ৫(১) ও ৬ নম্বর ধারায় ওই বৃদ্ধাকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক আদালতের সিদ্ধান্ত সঠিক।
সর্বশেষ খবর
-
‘ভালোবাসা বেঁচে আছে…’, বেবি বাম্প আগলে শোভনের ‘মায়া ভরা রাত’ মনে করালেন সোহিনী
-
রিলসের নেশাই কাল! বৃষ্টি মাথায় ভরা গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন শিবপুরের যুবক
-
মাথায় পড়ল বাজ! ধুলো ঝেড়ে উঠে পড়লেন ব্যক্তি, ভিডিও ভাইরাল, কীভাবে সম্ভব? বিশেষজ্ঞ জানালেন…
-
কলা-গোলমরিচে ডিটক্স, তরমুজ-নুনে মেদ গায়েব! ভাইরাল দাবির কতটা সত্যি?
-
সন্তান স্কুল থেকে বেরল? রেজাল্ট কেমন! অ্যাপেই তথ্য পাবেন অভিভাবকরা, অভিনব উদ্যোগ শান্তিপুরে